ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের ইরান নীতি ও দুর্নীতির বিরুদ্ধে ওবামার তীব্র সমালোচনা টঙ্গীতে শিশু নিপীড়নের মামলায় মাদ্রাসা শিক্ষকের জামিন আবেদন নামঞ্জুর বহরে নতুন এয়ারবাস এ৩২১এলআর যোগ করছে কাতার এয়ারওয়েজ নেতানিয়াহুসহ ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্কে মানবতাবিরোধী মামলার বিচার শুরু হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে ফের হামলা ও আগুন দেওয়ার চেষ্টা চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিল এনসিসিসি খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির

বাস টার্মিনালে ক্রিকেট খেলছেন খুলনার পরিবহন শ্রমিকেরা

  • আপডেট সময় : ০৪:১৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
  • / 121
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পরিবহন ধর্মঘটের কারণে সীমাহীন ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। খুলনায় কোনো গাড়ি প্রবেশ এবং সেখান থেকে বিভিন্ন রুটে গাড়ি ছেড়ে না যাওয়ায় ইজিবাইক, ভ্যানে করে যাতায়াত করছেন অনেকেই। সেগুলোর পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় অনেকেই পায়ে হেঁটে চলাচল করছেন। এর মধ্যে শুক্রবার সকালে নগরের সোনাডাঙ্গা আন্তজেলা বাস টার্মিনাল চত্বরে গিয়ে দেখা যায়, সেখানে ক্রিকেট খেলায় মেতে উঠেছেন পরিবহন শ্রমিকরা।

শ্রমিকেরা জানান, বাস চলাচল বন্ধ। তাদের কোনো কাজ নেই, তাই তারা ক্রিকেট খেলে সময় পার করছেন। অবসর পেলে মাঝেমধ্যেই তারা এভাবে ক্রিকেট খেলেন। পাইকগাছা রুটের সুপারভাইজার মো. জাহিদ হোসেন বলেন, শ্রমিকদের মধ্যে দুই দলে ভাগ হয়ে খেলা করা হচ্ছে, যারা হারবেন, তারা দুপুরে খাওয়াবেন। দুই দলে মোট ২২ খেলোয়াড় আছেন।

এনা পরিবহনের সেলস এক্সিকিউটিভ মো. করিম বলেন, এভাবে খেলাধুলার সময় খুব কমই পাওয়া যায়। যখন পরিবহন বন্ধ থাকে, শুধু তখনই তারা খেলতে পারেন। ওই টার্মিনালের অন্তত পাঁচজন শ্রমিক বলেন, পরিবহন শ্রমিকেরা সাধারণত দিন হিসেবে মজুরি পান। সেটিও খুব কম। এক দিন গাড়ি বন্ধ থাকলে আর্থিক সংকটে ভুগতে হয়। তা সত্ত্বেও যেহেতু মালিকেরা বাস চলাচল বন্ধ করেছেন, তাই তারা বাস চালাতে পারছেন না। অধিকাংশ শ্রমিকই বাস চলাচলের পক্ষে।

আজ শুক্রবার সকাল ৬টা থেকে খুলনায় দুই দিনের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। ২৩ অক্টোবর সকাল ছয়টা থেকে গণপরিবহন চালু হবে। বিএনপির দাবি, আগামীকাল শনিবার খুলনায় বিএনপির গণসমাবেশ রয়েছে। ওই গণসমাবেশ বানচাল করতে ও বিপুল মানুষের উপস্থিতি ঠেকাতে ‘ষড়যন্ত্র’ করে এ ধর্মঘট ডাকা হয়েছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাস টার্মিনালে ক্রিকেট খেলছেন খুলনার পরিবহন শ্রমিকেরা

আপডেট সময় : ০৪:১৩:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২