ঢাকা ০৯:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ট্রাম্পের ইরান নীতি ও দুর্নীতির বিরুদ্ধে ওবামার তীব্র সমালোচনা টঙ্গীতে শিশু নিপীড়নের মামলায় মাদ্রাসা শিক্ষকের জামিন আবেদন নামঞ্জুর বহরে নতুন এয়ারবাস এ৩২১এলআর যোগ করছে কাতার এয়ারওয়েজ নেতানিয়াহুসহ ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্কে মানবতাবিরোধী মামলার বিচার শুরু হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে ফের হামলা ও আগুন দেওয়ার চেষ্টা চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিল এনসিসিসি খুলনার শিপইয়ার্ড সড়ক প্রকল্পে অনিয়ম: ৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা সোমবার থেকে খুলছে স্কুল-মাদরাসা, কলেজে ক্লাস ১ নভেম্বর রিয়াদে ফ্লাইট চালুর পরই বিস্ফোরণ, আকাশজুড়ে নতুন আতঙ্ক ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কমনওয়েলথ বৈঠকে যোগ দেবেন হুমায়ুন কবির

চাঁদপুরে ইলিশ ধরার অপরাধে ৪১ জেলে আটক

  • আপডেট সময় : ০৪:৫৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২
  • / 125
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ২৪ ঘণ্টায় অভিযানে ৪১ জেলেকে আটক করা হয়েছে।

শুক্রবার (২১ অক্টোবর) সকালে চাঁদপুর নৌ-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, অভয়াশ্রম এলাকার পদ্মা-মেঘনা মোহনাসহ সদর উপজেলার রাজরাজেশ্বর, পুরাণবাজার, লক্ষ্মীচর, চিরারচর, আনন্দবাজার, ইব্রাহিমপুর, লক্ষ্মীপুর, হানাচরসহ বিভিন্ন এলাকা থেকে বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার ভোর পর্যন্ত ৪১ জেলেকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১৯ জনের বিরুদ্ধে মৎস্য আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে। বাকি ১৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। এছাড়া তিনজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের অভিভাবকের জিম্মায় মুক্তি দেয়া হয়েছে।

এ সময় মালিকবিহীন প্রায় দেড় কোটি মিটার জাল জব্দ করা হয়। ৯ হাজার ২০০ মিটার জাল মামলার আলামত হিসেবে নৌ থানা হেফাজতে রয়েছে। ৯টি ইঞ্জিনচালিত কাঠের তৈরি জেলে নৌকাও জব্দ করা হয়। এর মধ্যে চারটি নৌকা পানিতে ডুবিয়ে অকার্যকর করা হয়েছে। অবশিষ্ট পাঁচটি নৌকা মামলার আলামত হিসেবে নৌ থানায় রাখা হয়। এছাড়া ১৫১ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এর মধ্যে ২৪ কেজি হিমাগারে সংরক্ষণ করা হয়। অবশিষ্ট ১২৭ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়।

প্রসঙ্গত, ৭ অক্টোবর থেকে আগামী ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন নদীতে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চাঁদপুরে ইলিশ ধরার অপরাধে ৪১ জেলে আটক

আপডেট সময় : ০৪:৫৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অক্টোবর ২০২২