সংবাদ শিরোনাম ::
এলপি গ্যাসের দাম বাড়লো
- আপডেট সময় : ০৮:০৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ২ নভেম্বর ২০২২
- / 204
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে। ১২ কেজির সিলিন্ডারের দাম ৫১ টাকা বাড়িয়ে করা হয়েছে ১ হাজার ২৫১ টাকা, যা আগে ছিল ১ হাজার ২০০ টাকা।
আজ বুধবার থেকেই নতুন এ দাম কার্যকর।
এদিন এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এলপিজির নতুন এ দাম ঘোষণা করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। মূল্য বৃদ্ধির ঘোষণা দেন বিইআরসি চেয়ারম্যান মো: আবদুল জলিল। সংবাদ সম্মেলনে বিইআরসি সচিব খলিলুর রহমান, সদস্য মোকবুল-ই ইলাহিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ৫১ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১২৫১ টাকা।
এর আগে অক্টোবর মাসে এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা কমিয়ে ১২০০ টাকা নির্ধারণ করে বিইআরসি।
বিডিসংবাদ/এএইচএস
























