ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্যঙ্গাত্মক কমেডি ঘরানা ছাড়ছেন সাচা ব্যারন কোহেন মিশিগানে ডেমোক্র্যাট প্রার্থীকে ‘জিহাদি’ বললেন ট্রাম্প হুতিদের -: রিয়াদের বিমানবন্দরে হামলার দেশের বাজারে আরও কমল স্বর্ণের দাম ট্রাম্পের ইরান নীতি ও দুর্নীতির বিরুদ্ধে ওবামার তীব্র সমালোচনা টঙ্গীতে শিশু নিপীড়নের মামলায় মাদ্রাসা শিক্ষকের জামিন আবেদন নামঞ্জুর বহরে নতুন এয়ারবাস এ৩২১এলআর যোগ করছে কাতার এয়ারওয়েজ নেতানিয়াহুসহ ইসরাইলি কর্মকর্তাদের বিরুদ্ধে তুরস্কে মানবতাবিরোধী মামলার বিচার শুরু হাজারীবাগে কুরিয়ার সার্ভিসে ফের হামলা ও আগুন দেওয়ার চেষ্টা চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চারটি নতুন পাঠ্যবই অনুমোদন দিল এনসিসিসি

ভারতকে খোঁচা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

  • আপডেট সময় : ১১:৪২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২
  • / 140
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ভারতের ‘কাটা ঘায়ে নূনের ছিটা’ দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ইংল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণের পর টুইটারে ভারতীয়দের সাথে নিষ্ঠুর রসিকতা করলেন তিনি।

শাহবাজ শরিফ লিখেন, ‘তাহলে এই রোববার ১৫২/০ বনাম ১৭০/০।’

পাকিস্তান ও ইংল্যান্ডের পতাকা সম্বলিত সেই টুইটের মানে খুঁজতে বেশি সময় লাগেনি ক্রিকেট বিশ্লেষকদের। ভারতকে ১০ উইকেটে হারানোর বিষয়টিই ইঙ্গিত দিয়েছেন শাহবাজ।

মূলত, ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান। ১৫২ রানের লক্ষ্য তাড়ায় কোনো উইকেট না হারিয়েই জয়ের বন্দরে পৌঁছে যায় তারা। সেই হারের ফলে সুপার টুয়েলভ বাঁধা টপকাতে পারেনি ভারত।

এদিকে গতকাল আরো একবার ১০ উইকেটে হেরেছে ভারত। ১৬৮ রান করেও হেলস-বাটলারের অবিচ্ছিন্ন ১৭০ রানের উদ্বোধনী জুটিতে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয় ভারতের। কোনো উইকেট নিতে পারেনি ভারতীয় বোলাররা।

ভারতকে ১০ উইকেটে হারানো এই দুটি ম্যাচকেই একসাথে এনে ভারতের কাটা গায়ে নুনের ছিটা দিয়েছেন শাহবাজ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতকে খোঁচা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১১:৪২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ নভেম্বর ২০২২