ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী

মধ্যবর্তী নির্বাচন : রেকর্ড গড়ে ৮২ মুসলিম আমেরিকান জয়ী

  • আপডেট সময় : ০৫:৩২:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২
  • / 143
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মার্কিন যুক্তরাষ্ট্রে সদ্য সমাপ্ত মধ্যবর্তী নির্বাচনে আমেরিকার মুসলিম সম্প্রদায় ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। ২৫টি রাজ্যের স্থানীয়, রাজ্য, ফেডারেল এবং বিচার বিভাগীয় পর্যায়ে ৮২ জন মুসলিম প্রার্থী এবার জয়ী হয়েছেন। সেন্টার অন আমেরিকান-ইসলামিক রিলেশন্স (সিএআইআর) এবং জেটপ্যাক রির্সোস সেন্টার এ তথ্য জানিয়েছে।

অবশ্য, এর মধ্যে হতাশার খবর হলো, প্রথম মুসলিম হিসেবে সিনেটর হওয়ার গৌরব অর্জন করার সুযোগটি হাতছাড়া হয়েছে। রিপাবলিকান মেহমেত ওজ পেনসিলভানিয়ায় তার আসনে হেরে গেছেন।

এবার বেশির ভাগ মুসলিম জয়ী হয়েছেন ভার্জিনিয়া, জর্জিয়া ও টেক্সাসের মতো লাল রাজ্যগুলোতে। নির্বাচিত মুসলিম সদস্যদের মধ্যে ২০ জন পুনঃনির্বাচিত এবং ১৭ জন নতুন প্রার্থী হিসেবে জয়ী হয়েছেন। কংগ্রেস ওম্যান ইলহান ওমর ও রাশিদা তালিবের মতো কয়েকজন জনপ্রিয় মুসলিম রাজনীতিবিদ তাদের আসন ধরে রেখেছেন।

সিএআইআর জানায়, ২০২০ সালে ৭১ জন মুসলিম নির্বাচিত হয়েছিলেন। ২০২২ সালে তা হয়েছে ৮৪। মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এত সংখ্যক আমেরিকান মুসলিম আর কখনো নির্বাচিত হননি।

সিএআইআর-এর জাতীয় নির্বাহী পরিচালক নিহাদ আওয়াদ বলেন, যুক্তরাষ্ট্রে ‘রাজনৈতিক পরিবর্তন’ হচ্ছে।

তিনি বলেন, এই ঐতিহাসিক বিজয়ে প্রমাণ হচ্ছে যে আমাদের সম্প্রদায় আমেরিকান রাজনীতিতে ওপরে উঠছে, আমাদের প্রতিবেশীদের মধ্যে আস্থা জন্মেছে যে মুসলিমরা তাদের প্রতিনিধিত্ব করতে পারে এবং তাদের স্বার্থের জন্য লড়াই করতে পারে।

তিনি বলেন, দীর্ঘ দিন ধরে মুসলিমদের কণ্ঠ চাপা ছিল।

কয়েকজন ঐতিহাসিক প্রথম হিসেবেও জয়ী হয়েছেন। কয়েকটি রাজ্যে প্রথমবারের মতো মুসলিম আইনপ্রণেতা নির্বাচিত করেছে। জর্জিয়া প্রথম মুসলিম নারী হিসেবে নাবিলাহ ইসলামকে নির্বাচিত করে।

নাবিলা সাইয়েদ (২৩) ইলিনয়সের সাধারণ পরিষদে তরুণতম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
রুয়া রোম্মান প্রথম মুসলিম আমেরিকান নারী হিসেবে রাজ্যের হাউস অব রিপ্রেজেন্টেটিভে জয়ী হয়েছেন। মেইন রাজ্য আইনসভায় প্রথম মুসলিম হিসেবে নির্বাচিত হয়েছেন মানা আবদি, দেকা ধালাক ও আবুরিন রানা।

সূত্র : জিও নিউজ

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মধ্যবর্তী নির্বাচন : রেকর্ড গড়ে ৮২ মুসলিম আমেরিকান জয়ী

আপডেট সময় : ০৫:৩২:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২