ঢাকা ১১:৫৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক আদালতের প্রতি জাতিসঙ্ঘের যে আহ্বানকে স্বাগত জানাল ওআইসি

  • আপডেট সময় : ১২:০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২
  • / 138
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইসরাইলি জবরদখলের ব্যাপারে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতকে নিজের মতামত জানানোর আহ্বান জানিয়েছে জাতিসঙ্ঘ।

জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের বিশেষ রাজনৈতিক ও উপনিবেশ-বিরোধী কমিটি গতকাল এমন একটি প্রস্তাবের পক্ষে রায় দেয় যেখানে ১৯৬৭ সালের পর ইসরাইলের দখলে চলে যাওয়া ফিলিস্তিনি ভূখণ্ডের ব্যাপারে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের মতামত চাওয়া হয়। প্রস্তাবের পক্ষে ৯৮ ভোট এবং বিপক্ষে ১৭ ভোট পড়ে। আর ভোটদানে বিরত থাকে ৫২টি দেশ।

জাতিসঙ্ঘের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, জাতিসঙ্ঘের প্রস্তাব প্রমাণ করে ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকারের প্রতি বিশ্ববাসীর সমর্থন রয়েছে। আমরা এ বিষয়ে প্রচেষ্টা জোরদার করতে আন্তর্জাতিক সমাজের প্রতি আবারো আহ্বান জানাই।

আমাদের দাবি, ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইসরাইলি দখলদারিত্বের অবসান ঘটাতে হবে এবং জাতিসঙ্ঘের প্রস্তাব অনুযায়ী, ১৯৬৭ সালের সীমান্ত নিয়ে জেরুসালেম আল-কুদসকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করতে হবে।

হেগে অবস্থিত আন্তর্জাতিক ন্যায়বিচার আদালত হচ্ছে জাতিসঙ্ঘের সর্বোচ্চ বিচারিক প্রতিষ্ঠান। এই আদালত ২০০৪ সালে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরাইলের কথিত নিরাপত্তা প্রাচীর নির্মাণকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে রায় দিয়েছিল।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আন্তর্জাতিক আদালতের প্রতি জাতিসঙ্ঘের যে আহ্বানকে স্বাগত জানাল ওআইসি

আপডেট সময় : ১২:০৪:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২