ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী

রণতরীতে বুকে গুলি করে ‘আত্মহত্যা’ ভারতীয় নৌবাহিনী কর্মকর্তার!

  • আপডেট সময় : ১২:৫৪:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২
  • / 248
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুদ্ধজাহাজ থেকে উদ্ধার করা হয়েছে ভারতীয় নৌবাহিনীর এক কর্মকর্তার গুলিবিদ্ধ রক্তাক্ত লাশ। শনিবার মুম্বই হারবারের কাছে ঘটনাটি ঘটেছে। নিজের সার্ভিস রিভলভার দিয়েই বুকে গুলি করে ওই কর্মকর্তা আত্মহত্যা করেছেন বলে দাবি সহকর্মীদের। এই ঘটনায় দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের করেছে কোলাবা থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, মৃতের নাম হ্যাপি সিংহ তোমর। আইএনএস চেন্নাই যুদ্ধজাহাজের যান্ত্রিক দিক দেখভাল করতেন। স্ত্রীকে নিয়ে নেভি নগরের সরকারি আবাসনে থাকতেন হ্যাপি। ইতিমধ্যেই তার লাশ পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে।

তদন্তকারীদের সূত্রে‌ জানা গেছে, জেজে হাসপাতালে ওই নৌসেনা কর্মকর্তার লাশের ময়নাতদন্ত হয়েছে। সার্ভিস রিভলভার দিয়ে নিজের বুকে গুলি করেছেন তিনি। এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি। মৃতের মোবাইল ফোনটি উদ্ধার করে সেটি খতিয়ে দেখা হচ্ছে। জানার চেষ্টা হচ্ছে, ব্যক্তিগত কোনো সমস্যা তিনি মানসিক রোগে ভুগছিলেন কি না।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রণতরীতে বুকে গুলি করে ‘আত্মহত্যা’ ভারতীয় নৌবাহিনী কর্মকর্তার!

আপডেট সময় : ১২:৫৪:২১ অপরাহ্ন, সোমবার, ১৪ নভেম্বর ২০২২