ঢাকা ১১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী

পোল্যান্ডে ইচ্ছাকৃত হামলার কোনো আভাস নেই : ন্যাটো প্রধান

  • আপডেট সময় : ১০:৪৯:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২
  • / 185
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পোল্যান্ডে আঘাত হানা ক্ষেপণাস্ত্র ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হতে পারে বলে মন্তব্য করেছেন ন্যাটো মহাসচিব জেন্স স্টলেনবার্গ।

ন্যাটো দূতদের বৈঠকে সভাপতিত্ব শেষে স্টলেনবার্গ বুধবার এ কথা বলেন। একইসাথে তিনি বলেছেন, এ যুদ্ধের চূড়ান্ত দায়ভার রাশিয়ার।

স্টলেনবার্গ বলেন, ঘটনার তদন্ত চলছে। ফলাফল জানার জন্যে আমাদের অপেক্ষা করতে হবে। তবে ইচ্ছাকৃত হামলা চালানোর কোনো আভাস আমরা পাইনি।

তিনি বলেন, প্রাথমিক বিশ্লেষণে বলতে পারি, এটি রাশিয়ার ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হতে পারে।

স্টলেনবার্গ আরো বলেন, তবে আমাকে স্পষ্ট করে বলতে দিন, এটি ইউক্রেনের দোষ নয়। রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে অবৈধ যুদ্ধ চালিয়ে যাওয়ায় এর চুড়ান্ত দায়ভার তাদের।

উল্লেখ্য, ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ডের পূর্বাঞ্চলীয় পেশেভোডুফ গ্রামে মঙ্গলবার ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে দু’জন শ্রমিক নিহত হয়।

পশ্চিমা দেশগুলোর প্রতিরক্ষা জোট ন্যাটোর সদস্যরা ক্ষেপণাস্ত্রটি কোত্থেকে ছোড়া হয়েছে তা জানার চেষ্টা করছে।

এদিকে রাশিয়া শুরু থেকেই বলে আসছে এই বিস্ফোরণের সাথে তাদের কোনো সম্পর্ক নেই।

সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পোল্যান্ডে ইচ্ছাকৃত হামলার কোনো আভাস নেই : ন্যাটো প্রধান

আপডেট সময় : ১০:৪৯:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ নভেম্বর ২০২২