ঢাকা ১২:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী

সেনাপ্রধান নিয়োগ নিয়ে রাষ্ট্রপতি আলভির সাথে যোগাযোগ পাকিস্তান সরকারের

  • আপডেট সময় : ১১:২৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২
  • / 141
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পাকিস্তানের পরবর্তী সেনাপ্রধান নিয়োগ এবং অন্যান্য বিষয় নিয়ে রাষ্ট্রপতি ড. আরিফ আলভির সাথে সাক্ষাত করেছেন দেশটির অর্থমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার।

শুক্রবার প্রেসিডেন্ট হাউসে অনুষ্ঠিত এই বৈঠকে রাজনৈতিক অচলাবস্থা, অর্থনৈতিক সঙ্কট নিয়েও আলোচনা হয়।

এদিকে রাষ্ট্রপতি আলভি জানিয়েছেন, পরবর্তী সেনাবাহিনী প্রধান নিয়োগে তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের পরামর্শ অনুসরণ করবেন। তিনি তার সহকর্মীদের সাথে আলাপকালে বলেছেন, বহুল আলোচিত পরবর্তী সেনাপ্রধান নিয়োগ নিয়ে তিনি কোনো বাধার সৃষ্টি করবেন না।

পাকিস্তানের বিরোধী দলের নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান মেধার ভিত্তিতে পরবর্তী সেনাপ্রধান নিয়োগ করার ওপর জোর দিতে থাকার প্রেক্ষাপটে রাষ্ট্রপতি এই মন্তব্য করলেন।

বর্তমান সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়ার মেয়াদ চলতি মাসেই শেষ হচ্ছে। তিনি তার মেয়াদ বাড়ানোর বিষয়টি নাকচ করে দিয়েছেন।

সূত্র : দি নিউজ ইন্টারন্যাশনাল

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সেনাপ্রধান নিয়োগ নিয়ে রাষ্ট্রপতি আলভির সাথে যোগাযোগ পাকিস্তান সরকারের

আপডেট সময় : ১১:২৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২