ঢাকা ০২:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী

সিরিয়া থেকে ছোড়া রকেটে তুরস্কে ২ জন নিহত

  • আপডেট সময় : ০৪:৩৮:২১ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২
  • / 263
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সিরিয়া থেকে ছোড়া রকেটে তুরস্কে দুইজন নিহত হয়েছে। তুরস্কের সিরীয় সীমান্তবর্তী জেলা কারকামিসে এ ঘটনা ঘটে বলে তুরস্কের আঞ্চলিক গভর্নর ও গণমাধ্যম জানিয়েছে।

সোমবার সিরিয়া থেকে পাঁচটি রকেট ছোড়া হয়। যার একটি গিয়ে পড়ে একটি স্কুলে। এতে ছয়জন আহত হয়, যাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক।

উত্তর সিরীয় কুর্দিদের এ ঘটনায় দায়ী করছে ‍তুরস্ক। রোববার কুর্দিস পিপলস প্রটেকশন ইউনিট বা ওয়াইপিজিকে লক্ষ্য করে তুরস্কের বিমান বাহিনীর বিমান হামলার পরদিন সোমবার এসব রকেট ছুড়া হলো।

তুরস্ক এ ঘটনার জন্য কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) দায়ী করছে। এ সংগঠনটি এর আগে গত ১৩ নভেম্বর ইস্তাম্বুলে বোমা হামলা চালিয়েছিল, যাতে ছয়জন মানুষ নিহত হয়েছিল। ওয়াইপিজিকে সিরিয়ায় পিকেকের সহযোগী হিসেবে বিবেচনা করা হয়।

তবে ইস্তাম্বুলে হামলার দায় অস্বীকার করে পিকেকে।

সূত্র : আলজাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিরিয়া থেকে ছোড়া রকেটে তুরস্কে ২ জন নিহত

আপডেট সময় : ০৪:৩৮:২১ অপরাহ্ন, সোমবার, ২১ নভেম্বর ২০২২