ঢাকা ০৩:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

প্রথমার্ধ শেষে এগিয়ে নেদারল্যান্ডস

  • আপডেট সময় : ১০:৫২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
  • / 202
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে কাতারের আল বায়ত স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে নেদারল্যান্ডস ও স্বাগতিক কাতার। কোডি গাকপোর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে নেদারল্যান্ডস।

এই ম্যাচে পরিষ্কারভাবেই ফেভারিট ছিল ডাচরা। তাই ম্যাচের শুরু থেকেই কাতারের ওপর আক্রমণ করতে থাকে নেদারল্যান্ডস। ম্যাচের ৪ মিনিটেই সুযোগ এসেছিল ডাচদের কাছে, কিন্তু ডেভি ক্লাসের শট সেভ করেন কাতারের গোলকিপার বারশাম। এরপর ম্যাচের ১৩ ও ১৯ মিনিটে দুটি সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি ডাচরা।

ম্যাচের ২৬ মিনিটে লিড পায় নেদারল্যান্ডস। ডেভি ক্লাসের এসিস্ট থেকে গোল করেন কোডি গাকপো। গাকপো এবারের বিশ্বকাপে ৩ ম্যাচে ৩টি গোল করেছেন। যার একটি হেডার থেকে, বাকি দুটি বাম ও ডান পা দিয়ে করেছেন। গাকপোর গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস।

গোল করার ট্রাই করেছে কাতারও। গোল খেয়ে পিছিয়ে যাওয়ার পর ম্যাচে ফিরতে চেষ্টা করে স্বাগতিকরা। ম্যাচের ২৯ ও ৩৭ মিনিটে সুযোগ পেলেও ডাচ ডিফেন্ডারদের কল্যাণে গোল করতে পারেনি স্বাগতিকরা। তাই নেদারল্যান্ডসের ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই শেষ করতে হয়েছে প্রথমার্ধ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

প্রথমার্ধ শেষে এগিয়ে নেদারল্যান্ডস

আপডেট সময় : ১০:৫২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২