ঢাকা ১১:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারী বৃষ্টিতে ৫ জনের মৃত্যু পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স ১০ কোটি ভিউ পার করলো ইমরান-পড়শীর ‘জনম জনম’ যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগে নতুন প্রতিরোধ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থার গোয়েন্দাগিরির অভিযোগ ‘ভিত্তিহীন’ : চীন ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা

রাশিয়ার পাসপোর্ট পেয়েছেন স্নোডেন

  • আপডেট সময় : ১১:২৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
  • / 236
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস শুক্রবার বলেছে, যুক্তরাষ্ট্রের সাবেক গোয়েন্দা কন্ট্রাকটার এডওয়ার্ড স্নোডেন, যিনি ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি (এনএসএ) দ্বারা গোপন নজরদারির মাত্রা প্রকাশ করেছিলেন, তিনি রাশিয়ার প্রতি আনুগত্যের শপথ নিয়েছেন এবং তিনি রাশিয়ার পাসপোর্ট পেয়েছেন।

স্নোডেনের আইনজীবী আনাতোলি কুচেরেনা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে বলেছেন, ‘হ্যাঁ, তিনি একটি পাসপোর্ট পেয়েছেন, তিনি শপথ নিয়েছেন।’

৩৯ বছর বয়সী স্নোডেনের কাছে এই খবরের ব্যপারে মন্তব্য চাওয়া হলে তিনি এর কোনো উত্তর দেননি।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেপ্টেম্বরে স্নোডেনকে রাশিয়ার নাগরিকত্ব প্রদান করেন। স্নোডেন যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের ব্যাপক গোপনীয় কার্যকলাপের বিবরণ আছে এমন গোপন ফাইল ফাঁস করার পরে যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে গিয়েছিলেন।

স্নোডেনের পক্ষের মানুষরা যুক্তরাষ্ট্রের গুপ্তচরবৃত্তির পরিধি প্রকাশ করার জন্য তাকে আধুনিক দিনের ভিন্নমতাবলম্বী হিসেবে প্রশংসা করেন। বিরোধীরা বলেন যে তিনি একজন বিশ্বাসঘাতক যিনি পশ্চিমা গুপ্তচররা শত্রু রাষ্ট্র এবং উগ্রবাদীদের কথা শোনার জন্য যে গোপন পদ্ধতিগুলো ব্যবহার করে তা প্রকাশ করে জীবনকে বিপন্ন করে তুলেছেন।
সূত্র : ভয়েস অফ আমেরিকা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাশিয়ার পাসপোর্ট পেয়েছেন স্নোডেন

আপডেট সময় : ১১:২৪:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২