ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী

‘টাইম ম্যাগাজিনের ‘পার্সন অফ দ্য ইয়ার’ ইউক্রেনের প্রেসিডেন্ট

  • আপডেট সময় : ১১:২৭:১০ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২
  • / 153
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টাইম ম্যাগাজিনের ‘পার্সন অফ দ্য ইয়ার’ ঘোষিত হয়েছেন।

২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে হামলা করে ভ্লাদিমির পুতিনের রাশিয়া। তারপর থেকে ইউক্রেন জুড়ে অনবরত হত্যা, হামলা, বারুদের গন্ধ, রক্তের ছবি। তার মাঝে লড়াই চালাচ্ছে ইউক্রেন। পেয়েছে কিছুটা সাফল্যও। কূটনৈতিক আঙিনায় লড়ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও। আর সেই রাষ্ট্রনেতাকেই এবার টাইম ম্যাগাজিন বেছে নিয়েছে বছরের সেরা ব্যক্তিত্ব হিসাবে।

টাইম ম্যাগাজিন জানাচ্ছে, যে পদ্ধতিতে বিশ্ব কূটনীতিকে নাড়া দিয়েছেন খোদ জেলেনস্কি তা গত কয়েক দশকে দেখা যায়নি। এছাড়াও যুদ্ধবিধ্বস্ত দেশ ছেড়ে না পালিয়ে কিয়েভে থেকে তিনি যেভাবে দেশকে নেতৃত্ব দিয়েছেন তাও প্রশংসা কুড়িয়ে নিয়েছে টাইম ম্যাগাজিনের। যুদ্ধের করুণ পরিস্থিতির মাঝেও বিশ্বকে ও নিজের দেশকে যেভাবে গোপন এলাকা থেকে রোজ বার্তা দিয়ে মনোবল তিনি ধরে রাখার চেষ্টা করেছেন তাও নজর কেড়েছে ম্যাগাজিনের। সব মিলিয়ে এই বছরের সেরার সেরা ব্যক্তিত্ব হিসেবে টাইম ম্যাগাজিন তুলে ধরেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে।
সূত্র : হিন্দুস্তান টাইমস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘টাইম ম্যাগাজিনের ‘পার্সন অফ দ্য ইয়ার’ ইউক্রেনের প্রেসিডেন্ট

আপডেট সময় : ১১:২৭:১০ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২