ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী

পেরুতে ক্যাস্টিলোকে সরিয়ে নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ

  • আপডেট সময় : ১২:০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২
  • / 140
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

পেরুতে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন দিনা বুলার্তো। বিরোধী দলের নেতৃত্বাধীন কংগ্রেস বামপন্থী প্রেসিডেন্ট পেড্রো ক্যাস্টিলোকে অপসারণ করার পর নতুন দিনা শপথ গ্রহণ করেন।

কংগ্রেস বুধবার রাতে ব্যাপক সংখ্যাগরিষ্ঠতায় ক্যাস্টিলোকে অপসারণের পক্ষে ভোট দেয়। তিনি এর এক দিন আগে পার্লামেন্ট ‘সাময়িকভাবে’ ভেঙে দিয়ে ডিক্রির মাধ্যমে দেশ পরিচালনার কথা ঘোষণা করেছিলেন।

ক্যাস্টিলো বলেছিলেন, তার এই পদক্ষেপের লক্ষ্য ছিল পেরুতে ‘আইনের শাসন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা।’ তবে তার নিজের ভাইস প্রেসিডেন্ট দিনা বুলার্তোসহ বিরোধীদল এর তীব্র বিরোধিতা করছিল। তারা একে ‘অভ্যুত্থানচেষ্টা’ হিসেবে অভিহিত করেন।

কংগ্রেস এই প্রেক্ষাপটে প্রেসিডেন্টের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনে।
দিনা বুলার্তো রাতে দক্ষিণ আমেরিকার দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হলেন। তিনি ২০১৬ সাল পর্যন্ত ওই পদে থাকবেন।

পেরুতে বেশ কিছু দিন ধরেই উত্তেজনা চলছিল। কংগ্রেস স্থগিত করা এবং পেরুর প্রতিষ্ঠানগুলোকে কাজ করতে না দেয়ার জন্য পেরুতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্যাস্টিলোর সমালোচনা করেছিলেন।
সূত্র : আলজাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পেরুতে ক্যাস্টিলোকে সরিয়ে নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ

আপডেট সময় : ১২:০৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর ২০২২