ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী

গ্রিনারের মুক্তিতে সৌদি যুবরাজের ‘মধ্যস্থতা’ অস্বীকার যুক্তরাষ্ট্রের

  • আপডেট সময় : ১১:১০:০১ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
  • / 137
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রাশিয়া-যুক্তরাষ্ট্র বন্দী বিনিময়ে মার্কিন বাস্কেটবল তারকা ব্রিটনি গ্রিনারের মুক্তিতে যুবরাজ মোহাম্মদ বিন সালমান ‘ব্যক্তিগত মধ্যস্থতার প্রচেষ্টা’ বাড়িয়েছিলেন বলে দাবি করেছে সৌদি আরব। তবে রিয়াদের এই দাবি অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ রিয়াদে সাংবাদিকদের বলেন, ‘আমি বাস্কেটবল খেলোয়াড়ের মুক্তিতে মহামান্য যুবরাজের প্রচেষ্টা এবং ব্যক্তিগত হস্তক্ষেপ সম্পর্কে অবগত আছি।’

‘তবে অন্যরা কী বলছে, এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না।’

এদিকে ওয়াশিংটন সৌদি আরব বা সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মধ্যস্থতা অস্বীকার করেছে। দেশটি বলেছে যে আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ এবং সৌদি যুবরাজ সালমানের মধ্যস্থতা প্রচেষ্টার নেতৃত্বে সৌদি-ইউএই’র যৌথ বিবৃতির পরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে আলোচনা হয়েছিল।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে ২৫ বছর কারা ভোগের পর রাশিয়ার নাগরিক কুখ্যাত অস্ত্র ব্যবসায়ী ভিক্টর বোটের বিনিময়ে গ্রিনারকে মুক্তি দেয়া হয়েছিল। ৫৫ বছর বয়সী বোট বিশ্বের অন্যতম মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী ছিলেন। তিনি আন্তর্জাতিকভাবে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী এবং যুদ্ধবাজদের কাছে অস্ত্র বিক্রি করতেন। ২০১২ সালে তাকে গ্রেফতার করা হয়।

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির একটি বিমানবন্দরে গ্রিনার এবং বোটের বিনিময় হয়েছিল।

সূত্র : মিডল ইস্ট আই

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গ্রিনারের মুক্তিতে সৌদি যুবরাজের ‘মধ্যস্থতা’ অস্বীকার যুক্তরাষ্ট্রের

আপডেট সময় : ১১:১০:০১ অপরাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২