মরক্কোর জয়ে উচ্ছ্বসিত শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ সুর
- আপডেট সময় : ০৬:৩৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ১১ ডিসেম্বর ২০২২
- / 135
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
কাতার বিশ্বকাপে সেমিফাইনাল নিশ্চিত করায় মরক্কো জাতীয় দলের প্রতি উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিশ্বখ্যাত গায়িকা শাকিরা। এ উপলক্ষে ফের তিনি ‘ওয়াকা ওয়াকা’ গানের কথা মনে করিয়ে দিলেন।
শনিবার রাতে পর্তুগালকে ১-০ গোলের হারানোর পর টুইটারে মরক্কোর প্রতি এ উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি।
টুইটারে শাকিরা ‘ওয়াকা ওয়াকা’ গানের প্রথম অংশ লেখেন। এর শুরুতে গানের পরের অংশ ‘দিস টাইম ফর আফ্রিকা’ লেখার পর করতালির একটি ইমোজি ও মরক্কোর পতাকা ব্যবহার করেন।
এর মাধ্যমে ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে গাওয়া তার বিখ্যাত গান ‘ওয়াকা ওয়াকা, দিস টাইম ফর আফ্রিকা’র কথা ভক্তদের মনে করিয়ে দিলেন শাকিরা।
প্রসঙ্গত, আফ্রিকা বিশ্বকাপে এই গানটি গেয়েই বিশ্বব্যাপী দারুণ জনপ্রিয়তা পান এই সুর সম্রাজ্ঞী। তার পূর্ণ নাম শাকিরা ইসাবেল মেবারাক রিপোই। একজন কলম্বীয় নাগরিক তিনি। মাতৃভাষা স্পেনীয় হলেও, তিনি অনর্গল ইংরেজি, পর্তুগিজ ও ইতালীয় ভাষায় কথা বলতে পারেন।
শাকিরার টুইটটি দেখতে এখানে ক্লিক করুন
বিডিসংবাদ/এএইচএস


























