সংবাদ শিরোনাম ::
দিনের প্রথম উইকেটের পতন, শ্রেয়াসকে ফেরালেন এবাদত
- আপডেট সময় : ১১:২৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২
- / 140
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
দ্বিতীয় দিনে প্রথম উইকেটের পতন হয়েছে। ক্রমশ গলার কাঁটা হতে থাকা শ্রেয়াস আইয়ারকে ফিরিয়েছেন এবাদত হোসেন। চট্টগ্রাম টেস্টে এটিই তার প্রথম উইকেট।
দিনের শুরুতেই আইয়ারকে ফিরিয়ে বাংলাদেশকেও ম্যাচে ফিরিয়েছেন এবাদত।
ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ৮৬ রান করে আউট হয়েছেন আইয়ার। ১৯২ বলে বলে ১০টি বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি।
এই মুহূর্তে ভারতের সংগ্রহ গিয়ে দাঁড়িয়েছে ৭ উইকেটে ২৯৩ রান। আশ্বিন অপরাজিত আছেন ১১ রানে।
এর আগে ৬ উইকেটে ২৭৮ রান নিয়ে চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শুরু করে ভারত।
বিডিসংবাদ/এএইচএস


























