ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় ভূমিধসে নিহত ১৬, নিখোঁজ অনেকে

  • আপডেট সময় : ০৫:৫৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২
  • / 276
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মালয়েশিয়ার একটি ক্যাম্পিং সাইটে ভয়াবহ ভূমিধসে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় এখনো আরো অনেক মানুষ নিখোঁজ রয়েছে।

স্থানীয় সময় শুক্রবার ভোররাত রাজধানী কুয়ালালামপুরের উপকণ্ঠে বাতাং কলি শহরের অদূরে এই ঘটনা ঘটে।

বিবিসি এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, শিশুসহ ৯০ জনেরও বেশি সেখানে ক্যাম্প করেছিল। দুর্ঘটনার পর সকালে শত শত উদ্ধারকর্মী সেখানে তল্লাশি অভিযান শুরু করেছে।

প্রবল বর্ষণের পর মালয়েশিয়ায় ভূমিধস একটি স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। বছরের শেষের দিকে দেশটিতে নিয়মিতভাবে প্রচণ্ড বৃষ্টিপাত হতে দেখা যায়। এ কারণে সরকার পাহাড়িয়া এলাকায় ঘরবাড়ি গড়ে তোলার এবং অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। তবে খারাপ আবহাওয়ার পর দেশটিতে নিয়মিতভাবে ভূমিধসের ঘটনা ঘটে থাকে।

গত মার্চে কুয়ালালামপুরের একটি শহরতলীতে বড় ধরনের ভূমিধসের ঘটনায় চারজন নিহত হয়। প্রবল বর্ষণের ফলে সৃষ্ট এ ভূমিধসে তাদের ঘরবাড়ি মাটির নিচে চাপা পড়ায় তারা প্রাণ হারায়।

১৯৯৩ সালে মালয়েশিয়ার রাজধানীর উপকণ্ঠে প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে সৃষ্ট এক ভূমিধসে ১২ তলা বিশিষ্ট একটি ভবন ভেঙে পড়ায় ৪৮ জন নিহত হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মালয়েশিয়ায় ভূমিধসে নিহত ১৬, নিখোঁজ অনেকে

আপডেট সময় : ০৫:৫৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ডিসেম্বর ২০২২