ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের পাশে সরকার: প্রধানমন্ত্রী

ব্রাজিলের লেখক নেলিদা পিনন মারা গেছেন

  • আপডেট সময় : ০৩:৪৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২
  • / 138
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ব্রাজিলের লেখক নেলিদা পিনন আর নেই। গতকাল শনিবার ৮৫ বছর বয়সে তিনি মারা যান।

তার প্রকাশনা সংস্থা এ খবর জানিয়ে এক বিবৃতিতে বলেছে, লিসবনের এক হাসপাতালে নেলিদা পিনন আজ (শনিবার) মারা গেছেন। তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নেলিদা’র লাশ ব্রাজিলে নিয়ে যাওয়া হবে। তাকে রিও ডি জানেরিও’র ব্রাজিলিয়ান অ্যাকাডেমি অব লেটার্স (এবিএল)-এর সমাধিতে সমাহিত করা হবে।

এবিএল প্রেসিডেন্ট মারভাল পেরেইরা বলেছেন, তার মৃত্যু ব্রাজিলিয়ান সাহিত্যের জন্য বড় ধরনের ক্ষতি। তিনি সম্ভবত জীবন্ত ব্রাজিল লেখকদের মধ্যে সেরা ছিলেন।

নেলিদা পিনন ১৯৩৭ সালে জন্মগ্রহণ করেন। তিনি সাহিত্যের অবদানের জন্যে ২০০৫ সালে প্রিন্স অব আস্তুরিয়াস পুরস্কার পান। এ পুরষ্কার নোবেলের সমতূল্য। তার ২০টি বই প্রকাশিত হয়েছে। তার লেখা বিশ্বের ৩০টি ভাষায় অনূদিত হয়েছে।

নেলিদা পিনন ব্রাজিলিয়ান অ্যাকাডেমি অব লেটার্সে ১৯৮৯ সালে যোগ দেন। এর সাত বছর পর তিনি অ্যাকাডেমির সভাপতি হন। অ্যাকাডেমির প্রথম নারী সভাপতি ছিলেন তিনিই।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্রাজিলের লেখক নেলিদা পিনন মারা গেছেন

আপডেট সময় : ০৩:৪৯:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৮ ডিসেম্বর ২০২২