ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী তাজমিন মৃত্যুর ঘটনায় কক্সবাজারে মামলা দায়ের তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি

বিশ্বকাপ জিতেও বাংলাদেশকে ভুলেনি আর্জেন্টিনা

  • আপডেট সময় : ১১:২৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
  • / 127
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বিশ্বকাপ জিতেও বাংলাদেশকে ভুলেনি আর্জেন্টিনা। আরো একবার বাংলাদেশকে স্মরণ করেছে আর্জেন্টিনা ফুটবল দল। আবারো টুইটারে এক ভিডিওর মাধ্যমে বাংলাদেশকে স্মরণ করে বতর্মান বিশ্বচ্যাম্পিয়নরা। সেই সাথে নিরঙ্কুশ সমর্থনের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে।

হাজার হাজার মাইলের দূরত্ব ছাপিয়ে বাংলাদেশের মানুষের ভালোবাসা বেশ ভালোভাবেই অনুধাবন করছে আলবিসেলেস্তারা। মেসি ও তার দলের প্রতি বাংলাদেশী সমর্কদের ভালোবাসা হৃদয় কেড়েছে আর্জেন্টিনাইনদের। সামাজিক যোগাযোগমাধ্যমেও দেখা যায় বাংলাদেশকে নিয়ে তাদের উল্লাস, উচ্ছ্বাস, উদ্দীপনা।

বাংলাদেশের পতাকা হাতেও দেখা গেছে তাদের। চ্যাম্পিয়ন হওয়ার পরও আর্জেন্টিনার রাস্তাতেও দেখা গেছে লাল-সবুজের পতাকা। আর এর আগে তো বাংলাদেশ ক্রিকেট দলকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছিল আর্জেন্টিনা থেকেও। তাছাড়া কোচ স্কালোনির মুখেও শোনা গেছে বাংলাদেশের নাম।

গতকাল শিরোপা জয়ের পর আবারো আর্জেন্টিনা ফুটবল দলের টুইটারে বাংলাদেশকে ধন্যবাদ জানানো হয়। যেখানে বলা হয়, ‘ধন্যবাদ বাংলাদেশ। ধন্যবাদ কেরালা, ভারত ও পাকিস্তান। আপনাদের সমর্থন দুর্দান্ত ছিল।’ সাথে বাংলাদেশী সমর্থকদের উচ্ছ্বাস ও আনন্দের একটি ভিডিও শেয়ার করা হয় ফুটবল দলের টুইটারে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিশ্বকাপ জিতেও বাংলাদেশকে ভুলেনি আর্জেন্টিনা

আপডেট সময় : ১১:২৭:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২