ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলকাতায় পূজামণ্ডপ ধসে ১৭ জনের প্রাণহানি, আহত অন্তত ২০ ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি ঝিনাইদহে পারিবারিক বিবাদে পৃথক ঘটনায় প্রাণ হারালেন দুই ভাই প্রধানমন্ত্রী -: প্রতিবন্ধী ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার শামা ওবায়েদ: মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড ‘আমাদের জন্য শিক্ষা’ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত তথ্যের জন্য চিঠি কনস্যুলেটের ঢাকা ও চট্টগ্রামে ৩ কোটি টাকার চোরাই পণ্য জব্দ মুচলেকা দিয়ে দিল্লির আদালত থেকে মুক্তি পেলেন অভিজিৎ দীপকে ঢাবিতে ১০৭ দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পেলেন সাদা ছড়ি

‘ঐতিহাসিক রাশিয়াকে’ ঐক্যবদ্ধ করতেই ইউক্রেনে হামলা : পুতিন

  • আপডেট সময় : ০১:৩১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২
  • / 145
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‌’রুশ জনগণকে ঐক্যবদ্ধ’ করার লক্ষ্যেই ইউক্রেনে রাশিয়া হামলা পরিচালনা করছে।
রোববার প্রচাতির এক সাক্ষাতকারে পুতিন ‘ঐতিহাসিক রাশিয়া’ পরিভাষাটি ব্যবহার করে ইউক্রেনের সার্বভৌমত্ব নস্যাৎ করাকে যৌক্তিক করে তুলতে বলেন যে ইউক্রেনিয়ান ও রুশরা অভিন্ন জনগোষ্ঠী।

রুশিয়া ১ জাতীয় টেলিভিশনে প্রচারিত সাক্ষাতকারে পুতিন বলেন, ‘রাশিয়ার ভূরাজনৈতিক বিরোধীদের লক্ষ্য হলো রাশিয়াকে, ঐতিহাসিক রাশিয়াকে ছিন্নভিন্ন করা।’

তিনি বলেন, ‘ভাগ করো এবং জয় করো, তারা সবসময় এটিই করতে চেয়েছে এবং এখনো চাচ্ছে।’

তিনি বলেন, ‘তবে আমাদের লক্ষ্য ভিন্ন : রুশ জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করা।’

পুতিন আবারো বলেন, ‘মস্কো আলোচনার জন্য প্রস্তুত। তবে ইউক্রেন ও তার পাশ্চাত্যের মিত্ররা আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করে আসছে।’

সূত্র : আলজাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

‘ঐতিহাসিক রাশিয়াকে’ ঐক্যবদ্ধ করতেই ইউক্রেনে হামলা : পুতিন

আপডেট সময় : ০১:৩১:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২