ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান

কান ধরে সিজদা করানো সেই এসআই প্রত্যাহার

  • আপডেট সময় : ১১:০৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৭
  • / 276
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের পেকুয়ায় এক গাড়িচালককে মাঝরাস্তায় কান ধরে সিজদা করানো পুলিশ কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে চৌমুহনী চৌরাস্তায় এসআই তৌহিদুল ইসলাম মীর কাশেম (৫৫) নামের এক চালককে রাস্তায় কান ধরে সিজদা করতে বাধ্য করেন।

ঘটনা জানাজানি হওয়ার পর পুরো জেলায় সমালোচনার ঝড় শুরু হয়। পরে সন্ধ্যায় ওই এসআইকে প্রত্যাহার করা হয়।

জানা যায়, চালক কাশেম কক্সবাজার সদরের নাজিরারটেকের বাসিন্দা।

মীর কাশেম বলেন, কক্সবাজার থেকে মালবোঝাই ট্রাক নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলাম। পেকুয়া চৌমুহনী এলাকায় আমাকে থামান ওই এসআই। গাড়ি থেকে নামতেই তার গায়ে গাড়ি লাগল কেন জানতে চেয়ে আমাকে কান ধরে রাস্তায় সিজদার নির্দেশ দেন। আমি আপত্তি জানালে অস্ত্রের ভয় দেখান। বাধ্য হয়ে অসংখ্য মানুষের সামনে কান ধরে সিজদা করি। আমার ছেলের বয়সী এক পুলিশ অফিসারের কাছে এমন লাঞ্ছনায় আমার আত্মহত্যা করতে ইচ্ছে করছে। আমি এর বিচার চাই।

এ বিষয়ে জানতে এসআই তৌহিদুল ইসলামের মোবাইল ফোনে কল করা হয়। কিন্তু ‘আনরিচেবল’ উত্তর আসায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

পেকুয়া থানার ওসি (তদন্ত) মনজুর কাদের মজুমদার বলেন, তৌহিদুল ইসলামকে পেকুয়া থানা থেকে কক্সবাজার পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টায় এ আদেশ পেয়েছি।

বাংলাদেশ মানবাধিকার কমিশন কক্সবাজার জেলা সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা বলেন, এটি মানবাধিকার লংঘন। চালক হিসেবে তিনি কোনো অপরাধ করে থাকলে তাকে আইনে সোপর্দ করতেন। তিনি কোনোমতেই জনসম্মুখে এভাবে লাঞ্ছিত করতে পারেন না।

কক্সবাজারের পুলিশ সুপার ড. ইকবাল হোসেন বলেন, তৌহিদুল ইসলামকে প্রত্যাহারের জন্য নির্দেশ দেয়া হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কান ধরে সিজদা করানো সেই এসআই প্রত্যাহার

আপডেট সময় : ১১:০৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০১৭