বিএনপি-জামায়াতের বিশৃঙ্খলা কঠোর হস্তে দমনের হুঁশিয়ারি নানকের
- আপডেট সময় : ০৬:৫৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২
- / 144
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আন্দোলন সংগ্রামের নামে বিএনপি-জামায়াত যদি মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করে তাহলে তাদের কঠোর হস্তে দমন করা হবে।
শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগ নেতা নানক এসব কথা বলেন।
নানক বলেন, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আমরা সবসময় লড়াই করে আসছি। প্রতিনিয়ত লড়াই করছি। এদের মূল উপড়ে ফেলতে হবে।
উল্লেখ্য, জাতীয় সংসদ বিলুপ্ত, সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবিতে আজ শুক্রবার রাজধানী ঢাকা এবং রংপুরে গণমিছিল করবে বিএনপি।
একইসাথে যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গী গণতন্ত্র মঞ্চ, জামায়াতসহ অন্য ছোট-বড় রাজনৈতিক দলগুলোও রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে এ কর্মসূচি গ্রহণ করেছে। এই গণমিছিল আবারো উত্তাপ ছড়াচ্ছে রাজনীতিতে।
বিডিসংবাদ/এএইচএস
























