ঢাকা ০৩:২৯ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকৃত সফলতার পথে মুমিনের জীবনযাপনের ৮টি মৌলিক গুণ নাশকতা ও আতঙ্ক ছড়াতে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ: ডিএমপি ইয়েমেনে সৌদি বিমান হামলায় ৩৩ জনের প্রাণহানি ঢাকা মহানগর উত্তর যুবদলের আংশিক আহ্বায়ক কমিটি গঠিত শেখ হাসিনাকে ফেরাতে আইনি প্রক্রিয়া চলছে: আইনমন্ত্রী আর্থিকের চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতিতে বিচার বিভাগের বেশি ক্ষতি: আইনমন্ত্রী অর্থনৈতিক দুর্নীতির চেয়ে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি বেশি ক্ষতিকর: আইনমন্ত্রী যাত্রাবাড়ীতে মধ্যরাতে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল নিয়ে দুইজনের পালানোর অভিযোগ শাহজালালে লাগেজ ব্যবস্থাপনার উন্নতিতে সন্তুষ্ট জামায়াত নেতা রেজাউল করিম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লাসীমার বিধিনিষেধ তুলে নিল ইরান

বিএনপি-জামায়াতের বিশৃঙ্খলা কঠোর হস্তে দমনের হুঁশিয়ারি নানকের

  • আপডেট সময় : ০৬:৫৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২
  • / 147
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, আন্দোলন সংগ্রামের নামে বিএনপি-জামায়াত যদি মানুষের জানমালের ক্ষতি করার চেষ্টা করে তাহলে তাদের কঠোর হস্তে দমন করা হবে।

শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতা-কর্মীদের সঙ্গে আলাপকালে আওয়ামী লীগ নেতা নানক এসব কথা বলেন।

নানক বলেন, সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে আমরা সবসময় লড়াই করে আসছি। প্রতিনিয়ত লড়াই করছি। এদের মূল উপড়ে ফেলতে হবে।

উল্লেখ্য, জাতীয় সংসদ বিলুপ্ত, সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারসহ ১০ দফা দাবিতে আজ শুক্রবার রাজধানী ঢাকা এবং রংপুরে গণমিছিল করবে বিএনপি।

একইসাথে যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গী গণতন্ত্র মঞ্চ, জামায়াতসহ অন্য ছোট-বড় রাজনৈতিক দলগুলোও রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে এ কর্মসূচি গ্রহণ করেছে। এই গণমিছিল আবারো উত্তাপ ছড়াচ্ছে রাজনীতিতে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিএনপি-জামায়াতের বিশৃঙ্খলা কঠোর হস্তে দমনের হুঁশিয়ারি নানকের

আপডেট সময় : ০৬:৫৭:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ ডিসেম্বর ২০২২