ঢাকা ০১:১০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখলমুক্ত হয়ে খেলার মাঠ এখন শিশুদের জন্য উন্মুক্ত সাতক্ষীরায় আলোচিত যুবক মৃত্যুর ঘটনায় মূল অভিযোগে জড়িত ব্যক্তি ভিয়েতনামের কোয়াং ত্রি বিমানবন্দরে সফল কারিগরি ফ্লাইট পরিচালনা প্রধানমন্ত্রী: জাতীয় স্বার্থে সরকার সব দেশের সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ় পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য ও চলাচল সাময়িক স্থগিত ইরানের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা, আটক ১ কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ড: নিহত ও আহতের খবর কলকাতায় পূজামণ্ডপ ধসে ১৭ জনের প্রাণহানি, আহত অন্তত ২০ ভারতে বিমানের অস্বাভাবিক ভাড়া নিয়ন্ত্রণে সরকারকে এক মাস সময় তিন বছর পূর্তিতে ঢাকাইয়াদের মিলনমেলায় মুখর ডিপিসি

মেক্সিকোতে মাদক সম্রাটের ছেলেকে গ্রেফতারে অভিযান, সেনাসহ নিহত ২৯

  • আপডেট সময় : ০১:৫৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩
  • / 136
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

মেক্সিকোর মাদক সম্রাট জোয়াকিন ‘এল চাপো’-এর ছেলে ওভিদিও গুজম্যান লোপেজের গ্রেফতারকে কেন্দ্র করে উত্তরাঞ্চলীয় রাজ্য সিনালোয়ায় শুরু হওয়া সহিংসতায় অন্তত ২৯ জন নিহত হয়েছেন। এদের মধ্যে ১৯ জন অপরাধী দলের ও ১০ জন সামরিক বাহিনীর সদস্য।

শুক্রবার এক সংবাদ সম্মেলনে মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী লুয়িস ক্রেসেনসিও সান্দোভাল এসব তথ্য জানান।

এর আগে বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর সকালে মেক্সিকোর কুখ্যাত কারাবন্দি মাদক সম্রাট হুয়াকিন ‘এল চাপো’ গুজম্যানের ছেলে গুজম্যান লোপেজকে (৩২) গ্রেফতার করে দেশটির নিরাপত্তা বাহিনী। এর জেরে কয়েক ঘণ্টা ধরে অস্থিরতা ও অপরাধী দলের সদস্যদের সাথে গোলাগুলি চলে বলে সান্দোভাল জানিয়েছেন।

মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, গ্রেফতারের পর অভিদিওকে মেক্সিকো শহরে আনা হয়েছে। তাকে কড়া নিরাপত্তার মধ্যে একটি কারাগারে রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে মেক্সিকোর প্রতিরক্ষামন্ত্রী বলেন, সংঘর্ষের ঘটনায় বৃহস্পতিবার অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। নিহতদের মধ্যে কোনো বেসামরিক লোকজন নেই। সিনালোয়া রাজ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আরো এক হাজার সেনা সদস্য মোতায়েন করা হবে।

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর জানিয়েছেন, অভিদিওকে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যার্পণের পরিকল্পনা তাদের নেই।

অভিদিওর বাবা জোয়াকিন ‘এল চাপো’-কে ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের কাছে প্রত্যার্পণ করে মেক্সিকো। নিউ ইয়র্কের একটি আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে সর্বোচ্চ নিরাপত্তায় আমেরিকার একটি কারাগারে রাখা হয়েছে।

এর আগে ২০১৯ সালেও অভিদিওকে গ্রেফতারের জন্য অভিযান চালায় মেক্সিকোর আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। তখন কিছু সময়ের জন্য তাকে গ্রেফতারও করা হয়েছিল। কিন্তু সহিংসতার জেরে দ্রুত মুক্তি পান অভিদিও।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মেক্সিকোতে মাদক সম্রাটের ছেলেকে গ্রেফতারে অভিযান, সেনাসহ নিহত ২৯

আপডেট সময় : ০১:৫৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ৭ জানুয়ারী ২০২৩