ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইসরাইলের নির্বাচনে আরব ভোট ও নেতানিয়াহুর রাজনীতির হিসাব জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষাই আগামীর মূল লক্ষ্য: প্রধানমন্ত্রী দখলমুক্ত হয়ে খেলার মাঠ এখন শিশুদের জন্য উন্মুক্ত সাতক্ষীরায় আলোচিত যুবক মৃত্যুর ঘটনায় মূল অভিযোগে জড়িত ব্যক্তি ভিয়েতনামের কোয়াং ত্রি বিমানবন্দরে সফল কারিগরি ফ্লাইট পরিচালনা প্রধানমন্ত্রী: জাতীয় স্বার্থে সরকার সব দেশের সঙ্গে বন্ধুত্ব সুদৃঢ় পাকিস্তানের সঙ্গে সীমান্ত বাণিজ্য ও চলাচল সাময়িক স্থগিত ইরানের উখিয়ায় রিসোর্টে অগ্নিকাণ্ড: মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা, আটক ১ কানাডার সামরিক ঘাঁটিতে অগ্নিকাণ্ড: নিহত ও আহতের খবর কলকাতায় পূজামণ্ডপ ধসে ১৭ জনের প্রাণহানি, আহত অন্তত ২০

ব্রিটিশ এয়ারওয়েজের ইউনিফর্মে যুক্ত হলো হিজাব

  • আপডেট সময় : ১০:৩৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩
  • / 127
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রায় দুই দশক পর প্রথমবারের মতো বিমানকর্মীদের জন্য নতুন ইউনিফর্ম চালু করেছে ব্রিটিশ এয়ারওয়েজ। এতে নারী বিমানকর্মীদের ইউনিফর্মের মধ্যে হিজাবও অন্তর্ভুক্ত করা হয়।

ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার ও দর্জি ওজওয়াল্ড বোয়াটেংয়ের তৈরি ইউনিফর্মে পুরুষ কর্মীদের জন্য রয়েছে থ্রিপিস স্যুট এবং নারী কর্মীদের জন্য হিজাবের পাশাপাশি রয়েছে জাম্পস্যুট, টিউনিক, স্কার্ট ও ট্রাউজার। এই বছরের স্প্রিং থেকে এয়ারলাইনসের প্রকৌশলী, কেবিন ক্রু, পাইলটসহ সংশ্লিষ্ট ৩০ হাজার কর্মকর্তা এসব পোশাক পরা শুরু করবেন।

ব্রিটিশ এয়ারওয়েজের প্রধান নির্বাহী কর্মকর্তা শন ডয়েল বলেন, ‘ইউনিফর্ম আমাদের ব্র্যান্ডকে নান্দনিকভাবে উপস্থাপন করে। তা আমাদেরকে ভবিষ্যতের দিকে নিয়ে যাবে এবং আধুনিক ব্রিটেনের সেরা প্রতিনিধিত্ব করবে। গ্রাহকদের সর্বোচ্চ মানের ব্রিটিশ পরিষেবা সরবরাহে তা আমাদেরকে সাহায্য করবে।

২০১৮ সাল থেকে ব্রিটিশ এয়ারলাইনসকর্মীদের ইউনিফর্ম তৈরির কাজ করছেন ওজওয়াল্ড বোয়াটেং। দীর্ঘ সময় ধরে তিনি বিমানবন্দরের বিভিন্ন কাজ পর্যবেক্ষণ করেন এবং পোশাকের আড়ম্বরতা বজায় রেখে প্রতিটি কাজের জন্য ইউনিফর্মে কিভাবে কাজ করতে হবে তা বোঝার চেষ্টা করেন।

তিনি আরো বলেন, ‘ইউনিফর্ম তৈরির ক্ষেত্রে আমার অন্যতম উদ্দেশ্য ছিল এমন কিছু করা যা বিমান সংস্থার সহকর্মীদের সাথে কথা বলবে, এমন কিছু করা, যা তাদের অনুপ্রেরণা জোগাবে ও ক্ষমতাবান করবে। যা পরে তারা সগর্বে তাদের দায়িত্ব পালনে উৎসাহিত হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তাদের মধ্যে এই অনুভূতি তৈরি করা যে সবাই তাদেরকে দেখছে এবং তাদের কথা শুনছে।

জানা যায়, এয়ারলাইনসের কর্মকর্তা-কর্মচারীরা নতুন ইউনিফর্ম পরা শুরু করলে পুরনো পোশাকগুলো দাতব্য প্রতিষ্ঠানে দান করা হবে। কিংবা খেলনা, ট্যাবলেট হোল্ডার এবং অন্যান্য আইটেম তৈরির কাজে পুনর্ব্যবহার করা হবে।

সূত্র : আলজাজিরা ও আরব নিউজ

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ব্রিটিশ এয়ারওয়েজের ইউনিফর্মে যুক্ত হলো হিজাব

আপডেট সময় : ১০:৩৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩