ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানের পরমাণু কর্মসূচি নয়, যুদ্ধে তেলের দাম কমানোই এখন যুক্তরাষ্ট্রের প্রধান লক্ষ্য প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি তানজিদের বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী মুরাদনগরে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর

এবার জঙ্গিবিমান দাবি ইউক্রেনের

  • আপডেট সময় : ১১:২৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩
  • / 141
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ট্যাংকের দাবি পূরণ হওয়ার পর যুক্তরাষ্ট্রের এফ-১৬-এর মতো পাশ্চাত্যের চতুর্থ প্রজন্মের জঙ্গিবিমান চেয়েছে ইউক্রেন। বুধবার যুক্তরাষ্ট্র ও ইউক্রেন জানায়, তারা ইউক্রেনকে আধুনিক ট্যাংক সরবরাহ করবে। এতে করে রাশিয়ার বিরুদ্ধে লড়াইরত ইউক্রেনের সৈন্যদের মনোবল ব্যাপকভাবে বেড়ে গেছে।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেসসি রেজনিকভ বলেন, ‘পরবর্তী চাহিদা হবে জঙ্গিবিমান।’

তিনি বলেন, এ ধরনের বিমান পেলে আমাদের ব্যাপক সুবিধার সৃষ্টি হবে। কেবল এফ-১৬ নয়, বরং চতুর্থ প্রজন্মের বিমান আমরা চাই।

ইউক্রেনের বিমান বাহিনীতে মূলত সোভিয়েত আমলের পুরনো জঙ্গিবিমান রয়েছে। এসব বিমান রুশ বিমান হানা প্রতিরোধ এবং রুশ অবস্থানে হামলার জন্য ব্যবহৃত হয়ে থাকে।

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে পাশ্চাত্য সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে ইউক্রেনকে। প্রথম দিকে নারাজ থাকলেও এখন যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের দেশগুলো ইউক্রেনকে ব্যাপকভাবে অস্ত্র সরবরাহ করছে। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে হিমার্সের মতো ভয়াবহ ক্ষেপণাস্ত্র দিয়েছে।

তবে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কুলজ বলেছেন, ইউক্রেনে জঙ্গিবিমান পাঠানোর কোনো সম্ভাবনা নেই।
তিনি বলেন, আমি পরিষ্কারভাবে বলছি, আমরা যুদ্ধবিমান নিয়ে কোনো কথা বলছি না। আমরা কোনো অবস্থাতেই স্থল বাহিনী পাঠাব না। ইউক্রেন যুদ্ধে ন্যাটো সৈন্যদের সম্পৃক্ততার কোনো নির্দেশনা নেই।

সূত্র : আল জাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এবার জঙ্গিবিমান দাবি ইউক্রেনের

আপডেট সময় : ১১:২৯:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জানুয়ারী ২০২৩