ঢাকা ০৬:০০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ মামলার অগ্রগতি ফাঁকা শাহজালাল বিমানবন্দর: সৌদি রুটে ফ্লাইট বন্ধে বদলেছে চিত্র দেশের প্রায় অর্ধেক পরিবার এখন ঋণগ্রস্ত, বলছে নতুন জরিপ ঝিনাইদহে সারের ডিলারশিপ দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জামায়াতের মানববন্ধন কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে দুর্গাপূজা রুখে দাঁড়ানোর প্রেরণা: রাষ্ট্রপতি জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় অটুট প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী রিজেন্ট এয়ারওয়েজের মূল প্রতিষ্ঠানের অবসায়নের নির্দেশ হাইকোর্টের ২৪ অক্টোবর নিউইয়র্কে এএবিইএ-এর দ্বিবার্ষিক সম্মেলন ইসরাইলের নির্বাচনে আরব ভোট ও নেতানিয়াহুর রাজনীতির হিসাব

সোমালিয়ায় আইএস নেতা নিহত, দাবি আমেরিকার

  • আপডেট সময় : ১২:১৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩
  • / 137
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সোমালিয়ায় মার্কিন বাহিনী স্পেশাল অপারেশন চালিয়ে গুরুত্বপূর্ণ আইএস নেতাকে হত্যা করেছে বলে জানিয়েছে আমেরিকা।

বৃহস্পতিবার আমেরিকা প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এ দাবি করে।

তিনি বলেন, দীর্ঘ পরিকল্পনার পর ওই অপারেশন চালানো হয়েছিল। উত্তর সোমালিয়ার একেবারে প্রান্তিক এক অঞ্চলে এই অপারেশন চালানো হয়।

আমেরিকার দাবি, নিহত আইএসের আঞ্চলিক ওই নেতার নাম বিলাল আর সুদানি। তিনি শুধু সোমালিয়া নয়, গোটা এলাকার আইএস সংগঠনকে চালনা করতেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে এই অপারেশন চালানো হয়েছিল।

সূত্রের দাবি, পাহাড়ের গুহায় লুকিয়ে ছিলেন আল সুদানি। মার্কিন বাহিনী সেখানে পৌঁছানোর পর অন্তত ১০ আইএস যোদ্ধার সাথে তাদের তুমুল লড়াই হয়। তাদের সকলকে হত্যা করার পর সুদানিকে হত্যা করা হয়।

আমেরিকা জানিয়েছে, অপারেশনে কোনো সাধারণ মানুষের মৃত্যু হয়নি। কেবলমাত্র একজন মার্কিন সেনা আহত হয়েছেন। তাকে একটি সেনার কুকুর আক্রমণ করেছিল।

কে এই বিলাল আল সুদানি
আমেরিকার দাবি, আইএস সংগঠনে যোগ দেয়ার আগে আল কায়দার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন বিলাল। আল শাবাবে যোদ্ধাদের প্রশিক্ষণ এবং যোগদানের দায়িত্ব ছিল তার। পরে আল কায়দা ছেড়ে আইএসে যোগ দেন সুদানি। আফ্রিকা ও আফগানিস্তানের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বেও ছিলেন তিনি। এই গোটা অঞ্চলের অপারেশনের ফান্ড তিনিই জোগাড় করতেন।

সূত্র : ডয়চে ভেলে

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সোমালিয়ায় আইএস নেতা নিহত, দাবি আমেরিকার

আপডেট সময় : ১২:১৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জানুয়ারী ২০২৩