ঢাকা ০৭:০০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ডিজিটাল নেটওয়ার্ক গড়বে ইউজিসি নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ মামলার অগ্রগতি ফাঁকা শাহজালাল বিমানবন্দর: সৌদি রুটে ফ্লাইট বন্ধে বদলেছে চিত্র দেশের প্রায় অর্ধেক পরিবার এখন ঋণগ্রস্ত, বলছে নতুন জরিপ ঝিনাইদহে সারের ডিলারশিপ দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জামায়াতের মানববন্ধন কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে দুর্গাপূজা রুখে দাঁড়ানোর প্রেরণা: রাষ্ট্রপতি জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় অটুট প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী রিজেন্ট এয়ারওয়েজের মূল প্রতিষ্ঠানের অবসায়নের নির্দেশ হাইকোর্টের

অস্ট্রেলিয়ার প্রতি সামরিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানিয়েছে ইউক্রেন

  • আপডেট সময় : ১০:৫৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩
  • / 130
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

অস্ট্রেলিয়ার প্রতি সামরিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছে ইউক্রেন। পরের সপ্তাহে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী পেনি ওং এবং প্রতিরক্ষামন্ত্রী রিচার্ড মার্লেসের ইউরোপ সফরের আগে ইউক্রেন এই আহ্বান জানায়।

ইউক্রেনের যুদ্ধ প্রচেষ্টায় ন্যাটোর বাইরে বৃহত্তম সহায়তাকারী হলো অস্ট্রেলিয়া। তারা ক্ষেপণাস্ত্র এবং বুশমাস্টার সাঁজোয়া কর্মী বাহক সরবরাহ করেছে। তাদের বিশেষ একটি ‘ভি’ আকৃতির মেঝে রয়েছে যা একটি সমতল ফ্লোরের চেয়ে বিস্ফোরণের প্রভাবকে আরো কার্যকরভাবে ছড়িয়ে দেয়ার জন্য ডিজাইন করা হয়েছে। ইউক্রেনীয় সৈন্যদের প্রশিক্ষণে সহায়তা করার জন্য অস্ট্রেলিয়ার সামরিক বাহিনীর ৭০ জন সদস্যের একটি দলও ব্রিটেনে রাখা হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, ইউক্রেনে ট্যাংক সরবরাহের জন্য জার্মানি এবং যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি অস্ট্রেলিয়ার ওপর কিয়েভে সামরিক সহায়তা বৃদ্ধির জন্য চাপ সৃষ্টি করে।

অস্ট্রেলিয়ায় ইউক্রেনের রাষ্ট্রদূত ভ্যাসিল মাইরোশনিচেনকো শুক্রবার অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনকে বলেন, তিনি আশা করেন, ক্যানবেরা তার দেশের সামরিক সহায়তা বাড়াবে।

ইউক্রেনকে সবচেয়ে বেশি অস্ত্র এবং সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র। এর পরে রয়েছে ব্রিটেন, পোল্যান্ড, জার্মানি এবং কানাডা।

অস্ট্রেলিয়া রাশিয়ার ওপর ঢালাও নিষেধাজ্ঞাও আরোপ করেছে। এটি কোনো বিদেশী সরকারের ওপর অস্ট্রেলিয়ার আরোপিত সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা।

প্রায় এক বছর আগে এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অস্ট্রেলিয়া প্রায় ৯ হাজার ইউক্রেনীয় শরণার্থীকে ভিসা দিয়েছে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্র এবং বাণিজ্য বিভাগ বলেছে, ক্যানবেরা ‘ইউক্রেনের জনগণের বিরুদ্ধে রাশিয়ার একতরফা, অবৈধ এবং অনৈতিক আগ্রাসনের নিন্দা জানায়।’

তারা আরো বলে, ‘এই আক্রমণ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অস্ট্রেলিয়ার প্রতি সামরিক সহায়তা বৃদ্ধির আহ্বান জানিয়েছে ইউক্রেন

আপডেট সময় : ১০:৫৪:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩