ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

নিলামে থাকছেন না আইপিএল চেয়ারম্যান

  • আপডেট সময় : ১১:০৭:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৭
  • / 282
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দশম আইপিএলের নিলাম নিয়ে উত্তাপ বাড়তে শুরু করে দিয়েছে। আগামীকাল (সোমবার) বেঙ্গালুরুতে বসছে নিলামের আসর। দেশি-বিদেশি মিলিয়ে মোট ৩৫১ জন ক্রিকেটার উঠতে চলেছেন নিলামে। তবে ফ্রাঞ্চাইজি ক্রিকেটের জনপ্রিয় এই আসরের নিলামে থাকছেন না আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লা।

নিলাম অনুষ্ঠানে না থাকা নিয়ে রাজীব শুক্লা বলেন, `নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় দুর্ভাগ্যবশত আমি এবারের নিলাম অনুষ্ঠানে উপস্থি থাকতে পারছি না। তবে আমি সকল ফ্রাঞ্চাইজিদের শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি অনেক ভালো একটি দিন কাটবে সবার।`

চেয়ারম্যান হওয়ার পর এবারই প্রথম নিলামে উপস্থিত থাকতে পারছেন না রাজীব শুক্লা। উত্তর প্রদেশে নিজের নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করছেন আইপিএল চেয়ারম্যান।

এদিকে এবারের নিলামে প্রতিটি দলের নজর থাকছে ইংলিশ তারকা অলরাউন্ডার বেন স্টোকসের দিকে। ক্যাটাগরি `এ` ২ কোটি ভিত্তি মূল্যে থাকা এই তারকাকে কে দলে ভেড়াতে পারে এখন তাই দেখার বিষয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নিলামে থাকছেন না আইপিএল চেয়ারম্যান

আপডেট সময় : ১১:০৭:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০১৭