ঢাকা ০৮:১২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কক্সবাজার বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের প্রথম ব্যবহার ইউএস-বাংলার বিএনপির সঙ্গে থাকলেও জামায়াতের মনে আওয়ামী লীগ: রিজভী নারায়ণগঞ্জে ভোরে ছিনতাইয়ের কবলে সাংবাদিক ও তার মেয়ে মক্কায় দুই বাংলাদেশির দণ্ডাদেশ: সৌদি রাষ্ট্রদূতকে তলব করল সরকার দুই বছরে সব বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ডিজিটাল নেটওয়ার্ক গড়বে ইউজিসি নেত্রকোণায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ মামলার অগ্রগতি ফাঁকা শাহজালাল বিমানবন্দর: সৌদি রুটে ফ্লাইট বন্ধে বদলেছে চিত্র দেশের প্রায় অর্ধেক পরিবার এখন ঋণগ্রস্ত, বলছে নতুন জরিপ ঝিনাইদহে সারের ডিলারশিপ দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে জামায়াতের মানববন্ধন কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান

ইউক্রেনে অস্ত্র সরবরাহের কারণে পশ্চিমা দেশগুলোকে হুঁশিয়ারি পুতিনের

  • আপডেট সময় : ০৩:৪৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩
  • / 114
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বৃহস্পতিবার রাশিয়াকে হুমকি দেয় এমন যে কোন দেশকে দাঁতভাঙ্গা জবাব দেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন এবং কিয়েভকে ট্যাঙ্ক সরবরাহের প্রতিশ্রুতি দেওয়ায় তিনি জার্মানির কঠোর সমালোচনা করেন। খবর এএফপি’র।
ক্রেমলিন নতুন করে হামলা চালানোর জন্য তাদের বাহিনীকে একত্রিত করছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ ব্যাপারে সতর্ক করার পর পুতিন এমন হুশিয়ারি উচ্চারণ করলেন।
ই্ইউ প্রধান উরসুলা ভন কদের লেয়েন বলেন, পুতিন ইউক্রেনে সৈন্য পাঠানোর নির্দেশ দেওয়ার ঠিক এক বছরের মাথায় ব্লকটি ২৪ ফেব্রুয়ারি নাগাদ রাশিয়ার বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা চূড়ান্ত করতে চাচ্ছে। এ সময় জেলেনস্কি কিয়েভে তার পাশে দাঁড়িয়ে বক্তব্য রাখছিলেন।
রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ভলগোগ্রাদ শহরে এক অনুষ্ঠানে পুতিন বলেন’ ‘এটি অবিশ্বাস্য হলেও সত্য যে আমরা আবার জার্মান লিওপার্ড ট্যাঙ্কের হুমকির সম্মুখীন।’
তিনি স্তালিনগ্রাদে ৮০ বছর নাৎসি সৈন্যদের বিরুদ্ধে রেড আর্মির বিজয়ের স্মরণে একটি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় এমন মন্তব্য করেন।
তিনি আরো বলেন, ‘লিওপার্ড মোকাবেলায় আমাদের কিছু প্রস্তুতি গ্রহণ করতে হচ্ছে। রাশিয়ার সাথে একটি আধুনিক যুদ্ধ সম্পূর্ণ ভিন্ন হবে।’
ইউক্রেন রাশিয়ার সাথে লড়াই করার জন্য এ মাসে আধুনিক যুদ্ধ ট্যাঙ্ক সরবরাহে পশ্চিমা দেশগুলোর কাছ থেকে প্রতিশ্রুতি পেয়েছে এবং কিয়েভ এখন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধবিমান চাইছে।
জেলেনস্কি ভন দার লেয়েনের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে বলেন, রাশিয়া ‘কেবলমাত্র ইউক্রেনের বিরুদ্ধে না, তারা একটি মুক্ত ইউরোপ এবং মুক্ত বিশ্বের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার চেষ্টার প্রস্তুতি নিচ্ছে।’

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউক্রেনে অস্ত্র সরবরাহের কারণে পশ্চিমা দেশগুলোকে হুঁশিয়ারি পুতিনের

আপডেট সময় : ০৩:৪৯:১০ অপরাহ্ন, শুক্রবার, ৩ ফেব্রুয়ারী ২০২৩