ঢাকা ০১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

স্বাগতিক অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে চায় শ্রীলংকা

  • আপডেট সময় : ০৬:৩১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০১৭
  • / 246
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্দান্তভাবে প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টুয়েন্টি টুয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে সফরকারী শ্রীলংকা। ফলে সিরিজের তৃতীয় ম্যাচ জিতে অসিদের হোয়াইটওয়াশের লজ্জা দিতে চায় লংকানরা। পক্ষান্তরে নিজ মাঠে শ্রীলংকার স্বপ্নকে ধুলিসাৎ করে লজ্জা এড়াতে অন্তত শেষ ম্যাচে চায় অস্ট্রেলিয়া। অ্যাডিলেডে আগামীকাল বাংলাদেশ সময় বেলা ২টা ৫০ মিনিটে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া ও শ্রীলংকার মধ্যকার তৃতীয় টি-২০।
দক্ষিণ আফ্রিকার কাছে টেস্ট ও ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলেও ২-১ ব্যবধানে টি-২০ সিরিজ জিতে অস্ট্রেলিয়ার মাটিতে পা রাখে শ্রীলংকা। যে কারণে আত্মবিশ্বাসে ভরপুর হয়েই অসিদের বিপক্ষে টি-২০ সিরিজে মাঠে নামে লংকানরা।
তবে আত্মবিশ্বাসী হলেও হারতে বসা দু’টি ম্যাচে নাটকীয় জয় পায় শ্রীলংকা। প্রথম দুই টি-২০ ম্যাচেই শেষ বলে জয় তুলে নেয় সফরকারীরা। ব্যাটসম্যান আসেলা গুনারাতেœর দুর্দান্ত ব্যাটিং নৈপুন্যেই জয়ের স্বাদ পায় শ্রীলংকা। দ্বিতীয় ম্যাচে একপ্রান্ত আগলে ৪৬ বলে ৮৪ রানের অপরাজিত এক ইনিংস খেলে একাই দলকে জয় এনে দেন তিনি।
গুনারতেœর ঝলকে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের সুযোগ পেয়েছে শ্রীলংকা। আর এই সুযোগটা কাজে লাগাতে চাইছেন লংকান অধিনায়ক উপুল থারাঙ্গা, ‘অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের লজ্জা দেয়ার দারুন এক সুযোগ আমাদের সামনে। এই সুযোগটি কাজে লাগাতে চাই আমরা। এমন সুযোগ সহজে আসে না। দলের সবাই সিরিজের ফলাফল ৩-০ করতে চায়।’
শ্রীলংকার স্বপ্ন নসাৎ করে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে চায় অস্ট্রেলিয়া। এমনটাই বললেন অসি অধিনায়ক অ্যারন ফিঞ্চ, ‘প্রথম দুই ম্যাচে ভাগ্য আমাদের সাথে ছিলো না। জয়ের কাছে গিয়েও আমরা জিততে পারিনি। তবে তৃতীয় ম্যাচে আমরা জিততে চাই। জয় দিয়ে সিরিজ শেষ করে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে চাই।’
অস্ট্রেলিয়া স্কোয়াড (সম্ভাব্য) : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), প্যাট কামিন্স, বেন ডাঙ্ক, জেমস ফকনার, ট্রাভিস হেড, মইসেস হেনরিকস, মাইকেল ক্লিঞ্জার, টিম পেইন (উইকেটরক্ষক), জেই রিচার্ডসন, বিলি স্তানলেক, অ্যাস্টন টার্নার, এন্ড্রু তাই ও এডাম জাম্পা।
শ্রীলংকা স্কোয়াড (সম্ভাব্য) : উপুল থারাঙ্গা (অধিনায়ক), নিরোশান ডিকবেলা, আসলি গুনারাতেœ, দিলশান মুনাবিরা, কুশাল মেন্ডিস, মিলান্ডা সিরিবর্দেনে, সচিত্র পাথিরানা, চামিরা কাপুগেদেরা, সেকুগে প্রসন্ন, নুয়ান কুলাসেকারা, ইসুরা উদানা, দাসুন চানাকা, লক্ষ্মণ সানদাকান, লাসিথ মালিঙ্গা ও ভিকুম সঞ্জয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্বাগতিক অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে চায় শ্রীলংকা

আপডেট সময় : ০৬:৩১:৫৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী ২০১৭