বাংলাদেশ দলে ৮ জন বোলার!
- আপডেট সময় : ০৯:০৮:০২ অপরাহ্ন, রবিবার, ১২ মার্চ ২০২৩
- / 138
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে রোববার মিরপুরে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ইংল্যান্ড। টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়া ইংল্যান্ড মাত্র ১১৭ রানে অল আউট হয়েছে। স্মরণীয় সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১১৮ রান।
কিন্তু আজকের ম্যাচে টাইগার শিবিরে দেখা গেছে ভিন্ন চিত্র; নিজেসহ মোট আটজনকে দিয়ে বল করিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান।
বলা যায়- নতুন এ কৌশলে বেশ সফল সাকিব। কেননা, আট বোলারের সম্মিলিত প্রচেষ্টাতেই মাত্র ১১৭ রানে অলআউট ইংলিশরা।
এদিন ছয়জন মূল বোলার রেখে একাদশ সাজায় টিম ম্যানেজম্যান্ট। তারা হলেন- সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মেহেদী মিরাজ, নাসুম আহমেদ ও হাসান মাহমুদ। এদের মধ্যে তাসকিন, মোস্তাফিজ ও মেরাজ নিজেদের কোটা শেষ করলেও সাকিব করেন মাত্র দুই ওভার এবং নাসুম একটি।
তাদের সাথে আজ হাত ঘুরিয়েছেন দুই পার্টটাইম বোলার নাজমুল হাসান শান্ত ও আফিফ হোসাইন। তারা দুজনেই এক ওভার করে বল করেছেন। যদিও উইকেট পাননি, তবে একেবারে খারাপও করেননি তারা।
আজকের একাদশের লিটন কুমার দাস, রনি তালুকদার ও তৌহীদ হৃদয় শুধু বল করেননি।
বিডিসংবাদ/এএইচএস


























