ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সীতাকুণ্ডে গুলিবর্ষণে এক যুবকের মৃত্যু, আহত ১ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা: রাষ্ট্রপতি বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী তাজমিন মৃত্যুর ঘটনায় কক্সবাজারে মামলা দায়ের তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা

দিনের খেলা শেষে যা বললেন সিডন্স

  • আপডেট সময় : ১১:২০:৩৪ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
  • / 317
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ আরো আক্রমণাত্মক ব্যাটিং ও গেম পরিকল্পপনা সঠিকভাবে বাস্তবায়ন করবে বলে টিম ম্যানেজমেন্ট যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটি এখন দেখা যাচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে। যা দেখে তৃপ্ত ব্যাটিং কোচ জেমি সিডন্সকে।

তবে নিখুঁত হতে ব্যাটারদের এখনো অনেক কাজ বাকি আছে বলেও মন্তব্য করেছেন সিডন্স। তিনি বলেছেন, আয়ারল্যান্ডের মতো দলের বিপক্ষে ৩৬৯ রানেই সবকটি উইকেট হারিয়ে ফেলাটা খুব একটা স্বস্তিকর বিষয় নয়। দ্বিতীয় দিনের শেষে ২৭ রানে আয়ারল্যান্ডের ৪ উইকেট পড়ে যাওয়ায় জয়ের সুবাস পেতে শুরু করেছে বাংলাদেশ। সিডন্সের মতে ৫০ রানকে শতকে নিতে ব্যাটারদের আরো কাজ করতে হবে। বোর্ডে বড় সংগ্রহ দাঁড় করানোর এটিই একমাত্র পন্থা।

মুশফিকুর রহিম সেঞ্চুরি পূর্ণ করলেও সিডন্সের মতে সাকিব আল হাসান ও লিটন দাসেরও সুযোগ ছিল মুশফিকুরের মতো সেঞ্চুরি করার । দিনের খেলা শেষে সিডন্স বলেন,‘ আমার মনে হয় দল কিছুটা আগ্রাসী। কিছু খারপ বলকে আমরা শায়েস্তা করেছি। সুতরাং এটি ছেলেদের জন্য ভালো দিক। দ্রুত রান সংগ্রহ হয়েছে। যা ম্যাচটিকে দ্রুততায় এগিয়ে নিয়ে গেছে।’

টাইগার দলের এই ব্যাটিং কোচ বলেন,‘ ব্যাটিংয়ের এই ধারা দেখে আমি খুশি। দলের চার খেলোয়াড় সম্ভবত সেঞ্চুরি পুরণ করতে পারতো। কিন্তু আমরা পেয়েছি একটি। যেখানে চারজনের সেঞ্চুরি করা উচিৎ ছিল। অবশ্য শেষ দিকে উপযুক্ত সঙ্গী পেলে মিরাজ হয়তো সেটি করতে পারত।
শেষ সেশনে আমরা ৩৮ রানে ৫ উইকেট হারিয়েছি। আমার মনে হয় দিনে এটি ছিল আমাদের একমাত্র ব্যর্থতা। অপরদিকে লিটন ও সাকিব সেঞ্চুরি হাকাতে পারত।’

মুশফিকুর রহিমের সঙ্গে সাবলীল ও আগ্রাসী ব্যাট চালিয়ে বাংলাদেশকে দারুন ভাবে এগিয়ে দিচ্ছিল ৮৭ রান করা সাকিব। কিন্তু সেঞ্চুরি থেকে ১৩ রান দূরত্বে থাকা অবস্থায় এন্ডি ম্যাকব্রিনের বল প্যাডেল খেলার চেস্টা করতে গিয়ে আউট হয়ে যান তিনি। আয়ারল্যান্ডের সবচেয়ে সফল ওই বোলার ১১৮ রানে ৬ উইকেট শিকার করেছেন।

সিডন্স বলেন,‘ সাকিব দ্রুত রান তুলেছে। কিন্তু খুব কম বলই ভাসিয়ে মেরেছে। যেভাবে সে ব্যাট করেছে তাতে আমার মনে হয় আজ আমাদের ব্যাটারদের মধ্যে সে-ই সেরা অবস্থায় ছিল। তার ব্যাটিংয়ে ছিল শৃঙ্খলা। আমরা তিন উইকেট হারিয়ে ফেলার পর সে বেশ ভালোভাবেই পরিস্থিতি সামাল দিয়েছে। দারুন এক পার্টনারশিপ গড়ে তুলেছে এবং দিন শেষে দলকে ভালো অবস্থানে পৌঁছে দিয়েছে।

আমার মনে হয় দলের আরো তিন ব্যাটসম্যান আজ সেঞ্চুরি হাকাতে পারলে ম্যাচটি তাদের নাগালের বাইরে চলে যেত। অন্তত আরো দুটি নিশ্চিত সেঞ্চুরির সুযোগ ছিল। অবশ্য তাদের (আয়ারল্যান্ড) চার উইকেটের পতনে আমরা ভালো অবস্থানে আছি।’
সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দিনের খেলা শেষে যা বললেন সিডন্স

আপডেট সময় : ১১:২০:৩৪ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩