ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনের পাশে বালুমহাল ইজারার উদ্যোগ, বাড়ছে ক্ষতির শঙ্কা তুরস্কে এরদোয়ানের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

সেবার মনোভাব থাকলে যে কোন ভাল কাজ করা সম্ভব : শিক্ষামন্ত্রী

  • আপডেট সময় : ১১:৪৬:১২ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
  • / 133
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চাঁদপুর, ৫ এপ্রিল ২০২৩, (বাসস) : শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, নিজেকে সেবার কাজে যুক্ত রাখার মনোভাব থাকলে যে কোন ভাল কাজ একজন মানুষ করতে পারে।
আজ চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, রাজনীতির যে মূল কথা দেশ সেবা, মানুষের সেবা, সেই সেবার ব্রত নিয়ে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে।
তিনি আরো বলেন, ছাত্রলীগ যতবেশী সমাজসেবামূলক কাজে যুক্ত হবে, ততবেশী তারা এই সমাজের যোগ্য মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে সক্ষম হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি জহির উদ্দিন মিজি, সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন খান।
আরো উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ফরিদা ইলিয়াছ, অ্যাডভোকেট হেলাল হোসেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজুর রহমান টুটুল, হাসান আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা শাফিসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতারা।
অনুষ্ঠানে চাঁদপুর পৌর এলাকার অসহায় ও সুবিধা বঞ্চিত ১ হাজার ৭০০ নারী পুরুষের মাঝে ইফতার বিতরণ করা হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সেবার মনোভাব থাকলে যে কোন ভাল কাজ করা সম্ভব : শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ১১:৪৬:১২ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩