ঢাকা ১০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সুন্দরবনের পাশে বালুমহাল ইজারার উদ্যোগ, বাড়ছে ক্ষতির শঙ্কা তুরস্কে এরদোয়ানের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ দেশের ৫১টি জেলা স্টেডিয়াম আধুনিকায়নের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

গাজীপুরে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেল ৪৬৭ শিক্ষার্থী

  • আপডেট সময় : ১১:৫২:২৫ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩
  • / 135
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

গাজীপুর, ৫ এপ্রিল, ২০২৩ (বাসস) : জেলার কাপাসিয়ায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ট্যাবলেট কম্পিউটার (ট্যাব) বিতরণ করা হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর উদ্যোগে আজ এই ট্যাব বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই ট্যাব বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খান এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সিমিন হোসেন রিমি এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট মাজহারুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সালাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আরিফা খাতুন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা এস এম ফাতেমা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কেএম গোলাম মোর্শেদ খান জানান, জনশুমারী ও গৃহ গণনা ২০২২ প্রকল্পের ট্যাবলেট কম্পিউটার (ট্যাব) প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে বিতরণের সিদ্ধান্ত হয়। সেই আলোকে উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের নবম ও দশম শ্রেণির সমন্বিত মেধা তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারি ৪৬৭ জন শিক্ষার্থীর মাঝে উপজেলা পরিসংখ্যান বিভাগের পৃষ্টপোষকতায় এ ট্যাবলেট (ট্যাব) বিতরণ করা হয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

গাজীপুরে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেল ৪৬৭ শিক্ষার্থী

আপডেট সময় : ১১:৫২:২৫ অপরাহ্ন, বুধবার, ৫ এপ্রিল ২০২৩