ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে গুলিবিদ্ধ হয়ে নিহত ২

  • আপডেট সময় : ০৪:৩২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
  • / 278
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের কলোরাডো রাজ্যে একটি বাসভবনে বন্দুক হামলায় দু’জন নিহত ও অপর একজন আহত হয়েছে।

বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদমাধ্যম সিনহুয়ার।

লেকউড পুলিশ বিভাগ জানায়, কলোরাডো রাজ্যের রাজধানী ডেনভারের দক্ষিণপশ্চিমে অবস্থিত লেকউড সিটিতে স্থানীয় সময় বেলা ১১টা ৫২ মিনিটে বন্দুক হামলার খবর পেয়ে পুলিশ ওই বাসভবনে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেখানে তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায়।

সিনহুয়ার খবরে বলা হয়, ঘটনাস্থলেই একজনকে মৃত ঘোষণা করা হয়। অন্য দুজনকে হাসপাতালে নেয়া হলেও তাদের একজন মৃত্যু হয়। অন্যজন চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশের বিবৃতিতে বলা হয়, ‘বন্দুক হামলার শিকার হওয়া ওই তিনজনে মধ্যে সম্পর্কে এখনো জানা যায়নি। তবে এটা স্পষ্ট যে তারা একে অপরের পরিচিত ছিল।’

গোয়েন্দারা ধারণা করছে, ওই বন্দুক হামলায় চতুর্থ পক্ষ জড়িত রয়েছে, যারা পুলিশ আসার আগেই পালিয়েছে।

পুলিশ আরো জানায়, চতুর্থ পক্ষেরও কেউ গুলিবিদ্ধ হয়ে থাকতে পারে। এ হামলার ব্যাপারে জোরালো তদন্ত চলছে।
সূত্র : বাসস

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্রের কলোরাডোতে গুলিবিদ্ধ হয়ে নিহত ২

আপডেট সময় : ০৪:৩২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩