ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

তিস্তা নিয়ে কূটনৈতিক যোগাযোগে ভারতের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পায়নি বাংলাদেশ

  • আপডেট সময় : ০৪:৩৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
  • / 134
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

তিস্তার পানি ব্যবহারের জন্য পশ্চিমবঙ্গে আরো দু’টি খাল খননের গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের তথ্য চেয়ে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া নেই বলে জানিয়েছে ভারত।

বৃহস্পতিবার নয়াদিল্লিতে এক সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি সাংবাদিকদের বলেন, ‘আমার কাছে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া নেই। আমরা এখনও সাড়া দিয়েছি কি না সে সম্পর্কে আমার কাছে বিস্তারিত কিছু নেই।’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের পররাষ্ট্র সচিবের মন্তব্য আমি দেখেছি। এটি এমন একটি বিষয় যাতে আমরা এখনও কোনো বিবৃতি দিইনি।’

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরিন বলেন, তিস্তার পানি প্রত্যাহারের জন্য পশ্চিমবঙ্গে দু’টি নতুন খাল খননের বিষয়ে জানতে চাওয়া তাদের কূটনৈতিক নোটের (নোট ভার্বাল) বিষয়ে ভারত এখনও সাড়া দেয়নি।

এর আগে কলকাতার দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানায়, তিস্তা ব্যারেজ প্রকল্পের আওতায় আরো দু’টি খাল খননের জন্য প্রায় এক হাজার একর জমি অধিগ্রহণ করেছে সেচ বিভাগ।

যেখানে আরো বলা হয় যে এই পদক্ষেপটি জলপাইগুড়ি ও কোচবিহার জেলার আরো খামারগুলোকে সেচের আওতায় আনতে সহায়তা করবে, তবে তিস্তা উত্তরবঙ্গ থেকে প্রবাহিত হওয়ায় বাংলাদেশকে বিপর্যস্ত করতে পারে।

তিস্তার পানি বাংলাদেশের উত্তরাঞ্চলে সেচের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যবর্তী সময়। পানি সংকট নিরসনে এক দশকেরও বেশি সময় ধরে ভারতের সাথে তিস্তার পানি বণ্টন চুক্তির অপেক্ষায় রয়েছে দেশটি।

সূত্র : ইউএনবি

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তিস্তা নিয়ে কূটনৈতিক যোগাযোগে ভারতের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পায়নি বাংলাদেশ

আপডেট সময় : ০৪:৩৪:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩