ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিলের তোড়জোড় শুরু করলেন গাদি আইজেনকোট সুন্দরবনের পাশে বালুমহাল ইজারার উদ্যোগ, বাড়ছে ক্ষতির শঙ্কা তুরস্কে এরদোয়ানের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ

স্কাউট সদস্যরা সরকারের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সহযোদ্ধা হিসেবে ভূমিকা পালন করতে পারে : শেখ হাসিনা

  • আপডেট সময় : ১০:৫৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩
  • / 134
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকা, ৭ এপ্রিল, ২০২৩ (বাসস) : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমাদের সরকারের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সহযোদ্ধা হিসেবে অগ্রণী ভূমিকা পালন করতে পারে স্কাউট সদস্যরা।
তিনি সকল শিক্ষার্থীকে স্কাউট সংক্রান্ত প্রশিক্ষণ প্রদানের নির্দেশনা বাস্তবায়নে কাজ করার জন্য সব-স্তরের স্কাউটস নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন।
আগামীকাল শনিবার (৮ এপ্রিল) বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে আজ এক বাণীতে তিনি এ আহবান জানান।
আগামীকাল ‘৫১তম বাংলাদেশ স্কাউটস দিবস’ পালিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে প্রধানমন্ত্রী স্কাউট আন্দোলনের সঙ্গে জড়িত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
শেখ হাসিনা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সার্বিক সহযোগিতায় ১৯৭২ সালের ৮ এপ্রিল স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে নব উদ্যমে কার্যক্রম শুরু করে বাংলাদেশ স্কাউটস। তিনি এ দিনটিকে ‘বাংলাদেশ স্কাউট দিবস’ হিসেবে পালনের উদ্যোগকে সাধুবাদ জানান।
প্রধানমন্ত্রী বলেন, দিবসটির এবারের প্রতিপাদ্য ‘স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো’ অত্যন্ত সময়োপযোগী হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ২০০৮ সালের নির্বাচনী ইশতাহারের প্রতিশ্রুতি অনুযায়ী ‘আমরা ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি, যার সুফল এখন দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও ভোগ করছে। আমাদের পরবর্তী লক্ষ্য স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠা করা।’
শেখ হাসিনা বলেন, ২০৪১ সালের মধ্যে সুখী-সমৃদ্ধ ও উন্নত ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার রূপকল্প বাস্তবায়নে সকলের ঐকান্তিক সহযোগিতা অপরিহার্য। এই অভিলক্ষ্য বাস্তবায়িত হলে বাংলাদেশে তৈরি হবে স্মার্ট সিটিজেন, স্মার্ট সরকার, স্মার্ট সোসাইটি ও স্মার্ট ইকোনমি।
তিনি বলেন, ‘আমাদের সরকারের এই লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সহযোদ্ধা হিসেবে অগ্রণী ভূমিকা পালন করতে পারে স্কাউট সদস্যরা।’
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক সুখী, সমৃদ্ধ ও শোষণমুক্ত সোনার বাংলাদেশ গড়ে তোলা। জাতির পিতার সে স্বপ্ন বাস্তবায়নে স্কাউটরা সর্বদাই সহযোগিতা করে আসছে। বাংলাদেশ স্কাউটিং কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে ইতোমধ্যে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত দু’টি করে স্কাউট দল বা রোভার স্কাউট দল গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে। ছেলেদের পাশাপাশি গার্ল ইন স্কাউট বা মাদ্রাসাগুলোতেও যেন স্কাউট দল গঠন করা হয় সে বিষয়ে নির্দেশ প্রদান করা হয়েছে। তাছাড়া সকল শিক্ষার্থীকে স্কাউট সংক্রান্ত প্রশিক্ষণ প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। ‘আমি আশা করি, সকল পর্যাযের স্কাউট নেতৃবৃন্দ এই নির্দেশনা বাস্তবায়নে কাজ করবে’।
শেখ হাসিনা বলেন, অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ আজ বিশ্বে ‘উন্নয়নের রোল মডেল’ হিসেবে স্বীকৃত। ‘সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবং দেশপ্রেম ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে আমরা জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত ও উন্নত-সমৃদ্ধ সোনার বাংলাদেশ বিনির্মাণ করতে সক্ষম হব, ইনশাল্লাহ।’
তিনি বাংলাদেশ স্কাউটস দিবসের সার্বিক সফলতা কামনা করেন।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

স্কাউট সদস্যরা সরকারের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে সহযোদ্ধা হিসেবে ভূমিকা পালন করতে পারে : শেখ হাসিনা

আপডেট সময় : ১০:৫৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৭ এপ্রিল ২০২৩