ঢাকা ১১:০১ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নেতানিয়াহুর বিতর্কিত আইন বাতিলের তোড়জোড় শুরু করলেন গাদি আইজেনকোট সুন্দরবনের পাশে বালুমহাল ইজারার উদ্যোগ, বাড়ছে ক্ষতির শঙ্কা তুরস্কে এরদোয়ানের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডিসেম্বরেই চালু হচ্ছে ভিয়েতনামের লং থান আন্তর্জাতিক বিমানবন্দর ভারতীয় নাগরিককে নিয়ে গঠিত কাউখালীর আশ্রমের কমিটি স্থগিত আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলার অবনতি হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের হরমুজ প্রণালিতে দুই তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণ ইস্তাম্বুলে ভিভিআইপি সম্মান পেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকলারেনের রঙে ইতিহাদের নতুন ড্রিমলাইনার: বিশ্বজুড়ে উড়বে বিশেষ এই উড়োজাহাজ

মার্কিনী গণতন্ত্রের সমালোচনায় সজীব ওয়াজেদ জয়

  • আপডেট সময় : ০৭:৩৯:১৬ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩
  • / 124
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ঢাকা, ৮ এপ্রিল, ২০২৩ (বাসস) : প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় টেনেসিতে বন্দুক নিয়ন্ত্রণের প্রতিবাদ করায় এক শেতাঙ্গকে বাদ দিয়ে অপর দুই কৃষ্ণাঙ্গ সংখ্যালঘু মার্কিন আইনপ্রণেতাকে বহিষ্কারের সমালোচনা করে যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
জয় তার ভেরিফায়েড ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি রাজ্য আইনসভায় তৃতীয় একজন শ্বেতাঙ্গকে বহাল রেখে, অপর দুই সংখ্যালঘু কৃষ্ণাঙ্গ আইন প্রণেতাকে বহিষ্কার করা হয়েছে। এই হলো মার্কিনী গণতন্ত্রের চেহারা।” তিনি বলেন, “মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এক গুচ্ছ ভন্ডের আখড়া ছাড়া আর কিছুই নয়।”
এক সপ্তাহ আগে হাউস চেম্বারে বন্দুক নিয়ন্ত্রণের প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য টেনেসি’র রিপাবলিকান নিয়ন্ত্রিত হাউস বৃহস্পতিবার জাস্টিন জোন্স ও তার সহকর্মী আইনপ্রণেতা জাস্টিন পিয়ারসন- এই দুই কৃষ্ণাঙ্গকে বহিষ্কার করেছে। গ্লোরিয়া জনসন নামের এক রিপাবলিকান শ্বেতাঙ্গ আইনপ্রণেতাও বিক্ষোভে অংশ নিয়েছিলেন, যাকে বহিষ্কারের ভোটের মোকাবেলা করতে হয়েছে বটে, কিন্তু শেষ পর্যন্ত ভোটাভুটিতে সে উদ্যোগ ব্যর্থ হয়। তবে জাষ্টিন জোন্স পরে প্রতিশ্রুতি দেন যে তিনি তার ন্যাশভিল আসনের জন্য পুনরায় নির্বাচন করবেন। তিনি তার এই অপসারণকে গণতন্ত্রের উপর আক্রমণ বলে অভিহিত করেছেন।
রিপাবলিকানরা ৩০ মার্চ বন্দুক নিয়ন্ত্রণের প্রতিবাদে নেতৃত্ব দেওয়ার জন্য জোন্স এবং তার সহকর্মী ডেমোক্রেটিক সহকর্মী পিয়ারসনকে বহিষ্কার করার পক্ষে ভোট দেয়।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মার্কিনী গণতন্ত্রের সমালোচনায় সজীব ওয়াজেদ জয়

আপডেট সময় : ০৭:৩৯:১৬ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩