ঢাকা ০১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর কারাবন্দি ও পলাতক আসামিদের জন্য সাধারণ ক্ষমা আইন পাস করল লেবানন মার্কিন রণতরী আব্রাহাম লিংকনের পরিস্থিতি নিয়ে তদন্ত দাবি সিনেটরদের

ভারতকে ক্রিকেট শেখালো অস্ট্রেলিয়া

  • আপডেট সময় : ০৮:৩৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৭
  • / 278
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সফরকারী অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ২৬০ রানের জবাবে মাত্র ১০৫ রান করতে সমর্থ হয়েছে স্বাগতিক ভারত।

দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান করেছেন ওপেনার লোকেশ রাহুল। দ্বিতীয় সর্বোচ্চ ১৩ রান অজিঙ্কা রাহানে আর ১০ রান করেছেন মুরালি বিজয়। বাকিরা দুই অংকই ছুঁতে পারেননি।

অধিনায়ক বিরাট কোহলি প্রায় ৩০ মাস পর শূন্য রানে আউট হয়েছেন। এদিন স্বাগতিকরা মাত্র ৪০.১ ওভারে গুটিয়ে গেছে। তাদের শেষ ৭ উইকেট পড়েছে মাত্র ১১ রানে।

ভারতীয় ইনিংসে ধ্বংসযজ্ঞ চালান অস্ট্রেলিয়ান বোলার স্টিভ ও’ক্যাফে। তিনি মাত্র ৩৫ রান খরচায় তুলে নেন ৬ উইকেট। দুটি পান মিশেল স্টার্ক। আর বাকি দুই উইকেট ভাগ করে নেন জশ হ্যাজলেউড ও নাথান লায়ন।

পুনেতে এর আগে প্রথম ইনিংসে ২৬০ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। প্রথম দিনের ২৫৬ রানের সঙ্গে দ্বিতীয় দিনে শুক্রবার মাত্র ৪ রান যোগ করেন অজি ব্যাটসম্যানরা।

অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৬৮ রান করেছেন রেনসো। তার ইনিংসটি ১৫৬ বলে ১০টি চার ও একটি চারে সাজানো। দ্বিতীয় সর্বোচ্চ মিচেল স্টার্ক করেন ৬১ রান।

স্টার্কের উইকেট শিকারের মধ্য দিয়ে এবারের মৌসুমের ৬৪তম উইকেটের স্বাদ নেন অশ্বিন। এর মধ্য দিয়ে ৩৮ বছরের পুরনো রেকর্ড ভেঙে নতুন এক রেকর্ড গড়েন তিনি।

এর আগে ১৯৭৯-৮০ মৌসুমে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব ৬৩ উইকেট নিয়েছিলেন।

প্রথম ইনিংস শেষে ভারতের উমেশ যাদব ৪টি আর অশ্বিন ৩টি উইকেট নিয়েছেন। জাদেজা নেন ২ উইকেট।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতকে ক্রিকেট শেখালো অস্ট্রেলিয়া

আপডেট সময় : ০৮:৩৩:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী ২০১৭