ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী তাজমিন মৃত্যুর ঘটনায় কক্সবাজারে মামলা দায়ের তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি

কিংস কাপ : গোল পাননি রোনালদো, সেমি থেকে বিদায় আল নাসরের

  • আপডেট সময় : ০৭:৪৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩
  • / 181
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

সৌদি কিংস কাপ ফুটবলের সেমিফাইনাল থেকে বিদায় নিলো ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর।

গতরাতে টুর্নামেন্টের সেমিফাইনালে ১০ জনের আল ওয়েদার কাছে ১-০ গোলে হেরেছে আল নাসর। ম্যাচের ২৩ মিনিটে একমাত্র গোলটি করেছেন আল ওয়েদার ফরাসি স্ট্রাইকার জিন ডেভিড বিগুয়েল।

অস্কার দুয়ার্তের পাস থেকে বাই-সাইকেল কিকে গোলটি করেন বিগুয়েল। দ্বিতীয়ার্ধে দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ডে মাঠ ছাড়েন ওয়েদার আব্দুল্লাহ আল-হাফিত। দলটি শেষ ৪০ মিনিট ১০ জন নিয়ে খেললেও জয়ের স্বাদ নিতে পারেনি রোনালদোর আল নাসর।

প্রতিপক্ষের গোলমুখে মাত্র একটি শট নিতে পারেন রোনালদো। প্রথমার্ধে নেয়া সেই শট রুখে দেন প্রতিপক্ষে গোলরক্ষক।

সৌদি সুপার কাপের পর কিংস কাপ থেকেও খালি হাতে বিদায় নিলো আল নাসর। সৌদি প্রো-লিগের শেষ দুই ম্যাচে জয় পায়নি দলটি। একটিতে ড্র ও হারের স্বাদ পায় তারা। ২৪ ম্যাচ খেলে ৫৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে আল নাসর। ২৩ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আল ইত্তিহাদ। এক ম্যাচ কম খেলে তিন পয়েন্টে এগিয়ে আল ইত্তিহাদ।

ম্যানচেষ্টার ইউনাইটেড ছেড়ে আল নাসরে যোগদানের পর নিজেদের সেরা রূপ দেখাতে পারছেন না রোনালদো। এখন পর্যন্ত ১৪ ম্যাচে ১১ গোল করেছেন তিনি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কিংস কাপ : গোল পাননি রোনালদো, সেমি থেকে বিদায় আল নাসরের

আপডেট সময় : ০৭:৪৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩