ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী তাজমিন মৃত্যুর ঘটনায় কক্সবাজারে মামলা দায়ের তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি

বাকবিতণ্ডায় জড়িয়ে কোটি টাকার জরিমানা কোহলির

  • আপডেট সময় : ১২:৫২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
  • / 258
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আবারো জরিমানার মুখে বিরাট কোহলি। বেশ মোটা অংকের জরিমানা গুনতে হচ্ছে ভারতীয় ক্রিকেটের এই পোষ্টার বয়কে। ম্যাচ ফির পুরোটাই অর্থাৎ এক কোটি রুপি হাত ফসকাচ্ছে কোহলির। জরিমানা দিতে হচ্ছে গৌতম গম্ভীরকেও।

বিরাট কোহলি ও গৌতম গম্ভীরের মধ্যকার দ্বন্দ্ব পুরনো খবর হলেও এবারের আইপিএলে তা পেয়েছে ভিন্ন মাত্রা। আসরে প্রথম দেখায় ম্যাচ শেষে হাত মেলাননি দু’জনে। আর সোমবার দ্বিতীয় দেখায় জড়িয়ে পড়েন বাকবিতণ্ডায়।

লো-স্কোরিং থ্রিলার ম্যাচে সোমবার রাতে লখনৌকে ১৮ রানে হারায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ম্যাচ শেষে সব ক্রিকেটার যখন একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছেন, তখনই ঘটে এই ঘটনা। নাভিন উল হকের সাথে বিরাট কোহলির কথা-কাটাকাটির এক পর্যায়ে এখানে জড়িয়ে পড়েন গম্ভীর।

এমনকি এক পর্যায়ে একে অপরের দিকে তেড়ে যান গম্ভীর ও কোহলি। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে বাকি খেলোয়াড় ও স্টাফদের এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হয়।

বিষয়টি সহজভাবে নিতে পারেনি বিসিসিআই। আইপিএলের কোড অফ কন্ডাক্ট ভঙ্গের দায়ে কোহলির ম্যাচ ফি’র পুরো ১০০ শতাংশ অর্থাৎ ১.০৭ কোটি ভারতীয় রুপি জরিমানা ধরা হয়।

লখনৌ সুপার জায়ান্টসের কোচ গৌতম গম্ভীরকেও ম্যাচ ফি’র শতভাগ জরিমানা গুনতে হচ্ছে, যা প্রায় ২৫ লাখ রুপি। আর আফগান ক্রিকেটার নাভিন উল হকেকে জরিমানা করা হয় ম্যাচ ফির ৫০ শতাংশ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাকবিতণ্ডায় জড়িয়ে কোটি টাকার জরিমানা কোহলির

আপডেট সময় : ১২:৫২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩