ঢাকা ১০:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেসামরিক বিমান পরিবহণ মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী তাজমিন মৃত্যুর ঘটনায় কক্সবাজারে মামলা দায়ের তরুণদের বিক্ষোভে কি নড়বড়ে হচ্ছে মোদির রাজনৈতিক ভাবমূর্তি? সৌদিতে বিমানবন্দর বন্ধ: ঢাকা থেকে ১০৭ ফ্লাইট বাতিল রাষ্ট্রসংস্কার প্রক্রিয়া ক্ষমতার রাজনীতিতে জিম্মি: টিআইবি সৌদি ফ্লাইট সংকট: কর্মস্থলে ফিরতে হিমশিম খাচ্ছেন প্রবাসী কর্মীরা দিল্লিতে ফের আটক ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের ওপর আস্থা হারাচ্ছেন তরুণ ভোটাররা দিল্লিতে ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির আগে আটক অভিজিৎ দীপকে শ্রীপুরে পরিত্যক্ত বোতল কুড়িয়ে বিপত্তি

ভারতের একরোখা সিদ্ধান্তে এশিয়া কাপ নিয়ে শঙ্কা

  • আপডেট সময় : ০১:৪৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
  • / 221
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

আগামী সেপ্টেম্বরে পাকিস্তানে বসার কথা এশিয়া কাপের এবারের আসর। তবে আয়োজক দেশ হিসেবে পাকিস্তানকে মেনে নিলেও সেই দেশে খেলতে যেতে অনীহা প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেটাররা। ফলে নানা বিকল্প প্রস্তাব দিয়েছে তারা। তবে নিজ দেশের মাটিতেই এশিয়া কাপ আয়োজন করতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড।

নিরাপত্তার অযুহাত দেখিয়ে পাকিস্তানে যেতে চায় না ভারত। সেটা আগেই তারা জানিয়ে দিয়েছিল। এমতাবস্থায় ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আর বাকি ম্যাচগুলো পাকিস্তানে আয়োজন করতে প্রস্তাব রাখা হয় ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে। অনেকটা মৌন সমর্থনে তা মেনেও নেয় পিসিবি।

কিন্তু হঠাৎ নিজেদের চাহিদা আবার বাড়িয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই সচিব জয় শাহ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা শেষে নিজের সিদ্ধান্ত বদলে ফেলেছেন। এবার পুরো আসরই নিরপেক্ষ ভেন্যুতে চাচ্ছেন তিনি। দুই দলে বৈরি সম্পর্কের কারণে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেট আসরকে নিয়ে তাই দেখা দিয়েছে শঙ্কা।

এদিকে ভারতীয় গণমাধ্যম দাবি করছে, পাকিস্তান যদি নিরপেক্ষ ভেন্যুতে এশিয়া কাপ আয়োজন না করে, তবে এই টুর্নামেন্টই আর হবে না। বিপরীতে এশিয়ার বাকি পাঁচ দল নিয়ে ভিন্ন একটি টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে বিসিসিআই। যদিও বাকি দলগুলো কারা হতে পারে সেই ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।

তবে এশিয়া কাপে আয়োজনের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াতে প্রস্তুত নয় পাকিস্তানও। তারা দ্রুতই বিষয়টির সমাধান চায়। তবে এশিয়া কাপ নিয়ে দ্রুতই বড় কোনো সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছে ক্রিকেট সংশ্লিষ্ট বিভিন্ন গণমাধ্যম।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ভারতের একরোখা সিদ্ধান্তে এশিয়া কাপ নিয়ে শঙ্কা

আপডেট সময় : ০১:৪৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩