আইন অমান্য করায় বাবরের গাড়ি রুখে দিলো পুলিশ
- আপডেট সময় : ০৮:০৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
- / 154
বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ
ট্রাফিক আইন অমান্য করায় পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজমের গাড়ি রুখে দেয়ার ঘটনা ঘটেছে।
শনিবার জিও নিউজ জানায়, লাহোরের লিবার্টি চক দিয়ে যাওয়ার সময় পুলিশের বাধার সম্মুখীন হন বিশ্বসেরা এ ব্যাটার।
সূত্র জানায়, বাবরের গাড়ির নাম্বারপ্লেটের ফন্ট সাইজ স্ট্যান্ডার্ড সাইজের চেয়ে ছোট। এ কারণে পুলিশ তার গাড়ি আটকে দেয়।
পুলিশ গাড়ি আটকে দেয়ার পর বাবর আজম আন্তরিকভাবে তাদের সাহায্য চান এবং পুলিশ তাকে নাম্বারপ্লেট বদলে ফেলার পরামর্শ দেন।
এছাড়া যথারীতি পুলিশ গাড়ির কাগজপত্র ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রের খোঁজখবর নেয়।
এরই মধ্যে বাবর আজমের গাড়ির কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে গাড়ির নাম্বারপ্লেট দেখা গেলেও বোঝা যাচ্ছে না যে তাতে কী লেখা?
এতকিছুর পরও যেই পুলিশ কর্মকর্তা বাবরকে আটকে দিয়েছিলেন, তিনি সুযোগ হাতছাড়া করেননি; প্রিয় খেলোয়াড়কে পেয়ে সেলফি তুলে নিয়েছেন তিনি। এই সেলফিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সূত্র : জিও নিউজ
বিডিসংবাদ/এএইচএস


























