ঢাকা ০৮:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

চমক রেখে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দল ঘোষণা

  • আপডেট সময় : ১১:২২:২৯ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩
  • / 144
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

চমক রেখে দুই নতুন মুখ নিয়ে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। নতুন মুখ হিসেবে দলে জায়গা পেয়েছেন শাহাদাৎ হোসেন দিপু ও মুশফিক হাসান। চোটে থাকা সাকিবের পরিবর্তে দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস। এছাড়া দলে ফিরেছেন জাকির হাসান ও তাসকিন আহমেদ।

ঘোষিত দলে সুযোগ পাওয়া দিপুর প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ২০২১ সালে। ২০২০ সালে যুব বিশ্বকাপজয়ী দলের সদস্যও ছিলেন তিনি। ২০টি প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচে ১২৬৫ রান করেছেন ২টি সেঞ্চুরি ও ১০টি হাফ সেঞ্চুরিতে।

অন্যদিকে, ২০ বছর বয়সী মুশফিককে বেশ প্রতিভাবান মনে করছেন নির্বাচকরা। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলেছেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৩ ম্যাচে ৪৯ উইকেট পেয়েছেন তিনি।

বাংলাদেশের স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, শাহাদাৎ হোসেন দিপু, মাহমুদুল হাসান জয়, মুশফিকুর রহিম, জাকির হাসান, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মুশফিক হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, খালেদ আহমেদ।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চমক রেখে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দল ঘোষণা

আপডেট সময় : ১১:২২:২৯ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩