ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

ইউক্রেনের শস্য রফতানির মেয়াদ শেষ সোমবার

  • আপডেট সময় : ১১:০৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩
  • / 140
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার দৈনিক ভাষণে শনিবার বলেছেন, আমাদের দক্ষিণ ও পূর্বাঞ্চলে, আমাদের যোদ্ধাদের থামাতে রুশ বাহিনী সর্বশক্তি নিয়োগ করেছে।’ তিনি বলেন, ‘যারা যুদ্ধে যায়, যারা শত্রুর আক্রমণ প্রতিহত করে, তারা প্রত্যেকেই একটি দুর্দান্ত কাজ করছেন। আমি আমাদের প্রতিটি যোদ্ধার কাছে কৃতজ্ঞ।’

কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের নিরাপদ শস্য রফতানির অনুমতি সংক্রান্ত চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিক্রিয়ার জন্য জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এখনো অপেক্ষা করছেন।

জাতিসঙ্ঘের একজন মুখপাত্র শুক্রবার একথা জানান। তিনি বলেন, গুতেরেস মঙ্গলবার কৃষ্ণসাগর চুক্তির মেয়াদ বাড়ানোর আহ্বান জানিয়ে পুতিনকে চিঠি লিখেছেন। বলেছেন, এর বদলে রাশিয়ার কৃষি ব্যাঙ্ক, রোসেলখোজব্যাঙ্ক-এর একটি সহায়ক সংস্থাকে সুইফট আন্তর্জাতিক পেমেন্ট সিস্টেমের সাথে সংযুক্ত করা হবে। তবে তিনি কোনো উত্তর পাননি। একটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

সমঝোতা সম্পর্কে জানতে চাইলে, জাতিসঙ্ঘের মুখপাত্র স্টিফেন দুজারিক সংবাদদাতাদের বলেন, আলোচনা হচ্ছে, হোয়াটসঅ্যাপ বার্তা পাঠানো হচ্ছে, সাংকেতিক বার্তা পাঠানো হচ্ছে এবং বার্তা বিনিময় হচ্ছে। তবে, আমরা চিঠির উত্তরের জন্য অপেক্ষা করছি।

এর আগে, শুক্রবার, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন রাশিয়াকে কৃষ্ণ সাগরের শস্য চুক্তির মেয়াদ বাড়ানোর আহ্বান জানান। সোমবার এই চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ-কে উদ্ধৃত করে করে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স শুক্রবার জানিয়েছে, রাশিয়া এখনো পর্যন্ত কৃষ্ণসাগর শস্য চুক্তি সম্প্রসারণের বিষয়ে কোনো বিবৃতি দেয়নি।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইউক্রেনের শস্য রফতানির মেয়াদ শেষ সোমবার

আপডেট সময় : ১১:০৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ জুলাই ২০২৩