ঢাকা ১২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাশিয়ার কামচাতকায় ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বোমা-ক্ষেপণাস্ত্র দিয়ে কাউকে দমন করা সম্ভব নয়: পেজেশকিয়ান নিরাপত্তা ঝুঁকিতে শাহ আমানত বিমানবন্দর: রানওয়েতে দফায় দফায় চুরি নুরের বক্তৃতায় মগবাজার-বাংলামোটর তোলপাড়: মন্তব্য রাশেদ খাঁনের প্রকাশ্যে সমালোচনা করে জরিমানা গুনলেন লিসান্দ্রো মার্টিনেজ ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের হামলা: নিহত ৫ গাজীপুরে ইয়াবাসহ আটক অভিযোগে জড়িত ব্যক্তি ছিনিয়ে নিতে রেলওয়ে কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ বাড়ানোর নির্দেশ রাষ্ট্রপতির বিমানবন্দরের নিরাপত্তা জোরদারে আট সদস্যের বিশেষ কমিটি গঠন বিদ্যুৎ খাতের উন্নয়নে চায়না এক্সিম ব্যাংকের অর্থায়ন চাইলেন জ্বালানিমন্ত্রী

জীবন নিয়ে শঙ্কায় আছেন হিরো আলম

  • আপডেট সময় : ০৯:৫২:১৩ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
  • / 147
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নিজের জীবন নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন ঢাকা-১৭ আসনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম।

আজ বুধবার দুপুরে আশকোনার একটি বেসরকারি হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ আশঙ্কার কথা জানিয়েছেন।

হিরো আলম বলেন, আজ ভোর ৫টার দিকে আমার বাড়িতে ৪-৫টা হোন্ডা নিয়ে ৮-১০ জন ছেলে আসে। গেটে দারোয়ানকে ডেকে বলে ‘আলম বের হ, আলম বের হ’। তারা আসছিল আমাকে মারার জন্য। কে বা কারা আসছিল আমি জানি না। আমি আমার জীবনের নিরাপত্তা পাচ্ছি না। আমি আমার জীবন নিয়ে আশঙ্কার মধ্যে আছি।

তিনি বলেন, আমার ওপর যে হামলা হয়েছে, তার জন্য পুলিশ প্রশাসন দায়ী। কারণ সেদিন যদি পুলিশ আমাকে গাড়িতে তুলে দিত, তাহলে হামলার হাত থেকে আমি রক্ষা পেতাম।

শারীরিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, সেদিন বাড়িতে যাওয়ার পর দেখি সারা শরীরে দাগ। বিভিন্ন জায়গায় রক্ত জমাট বেঁধে আছে। আপাতত চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়েছি।

হামলার ঘটনায় বিভিন্ন দেশের বিবৃতিকে স্বাগত জানিয়েছেন হিরো আলম বলেন, ব্যাপারটাকে আমি ভালো চোখেই দেখছি। আমার কথা হলো, আমাকে যদি কারোর পছন্দ না হয়, তাহলে ভোট দেবেন না। কিন্তু আমার গায়ে হাত তোলার অধিকার কাউকে দেয়া হয়নি।

রাজনৈতিক অবস্থানের প্রশ্নে তিনি বলেন, আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত নই। আগেও একা ছিলাম, এখনো একা আছি। প্রয়োজনে নিজেই রাজনৈতিক দল তৈরি করব।

তিনি বলেন, হামলাকারীদের সবাইকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। কিছু লোককে তারা আটক করেছে, যারা হামলা করেনি। কিন্তু মূল হামলাকারীরা ধরাছোঁয়ার বাইরে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জীবন নিয়ে শঙ্কায় আছেন হিরো আলম

আপডেট সময় : ০৯:৫২:১৩ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩