ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

বেলারুশে হামলা চালাবে পোল্যান্ড! পুতিনের হুঁশিয়ারি

  • আপডেট সময় : ১০:৪৮:৫২ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩
  • / 138
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

বেলারুশে পোল্যান্ডের সম্ভাব্য হামলার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এ ধরনের কিছু হলে তা খোদ রাশিয়ার ওপর আক্রমণ বলে বিবেচিত হবে।

শুক্রবার টেলিভিশনে দেয়া এক ভাষণে পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বেলারুশকে রক্ষা করার জন্য মস্কো সম্ভব সবকিছু করবে। উল্লেখ্য, সম্ভাব্য যেকোনো হামলা প্রতিরোধে রাশিয়ার সাথে শিথিল ফেডারেশন গঠন করেছে বেলারুশ।

ক্রেমলিনের নিরাপত্তা পরিষদের সভায় পুতিন বলেন, পশ্চিম ইউক্রেনে (একসময় তা পোল্যান্ডের অংশ ছিল) অভিযান চালিয়ে তা দখল করতে পোলিশ-লিথুনিয়ান ইউনিট ব্যবহারের খবর পাওয়া গেছে।

তিনি বলেন, ‘তবে বেলারুশের ব্যাপারে বলতে হবে যে এটি ইউনিয়ন স্টেটের অংশ। বেলারুশের বিরুদ্ধে আগ্রাসন মানে রুশ ফেডারেশনের বিরুদ্ধে আগ্রাসন।’

তিনি বলেন, এ ধরনের হামলা হলে ‘আমরা আমাদের শক্তি অনুযায়ী সম্ভব সর্বাত্মক জবাব দেব।’

তিনি বিস্তারিত কিছু না বলেই জানান, ‘বেলারুশিয়ান ভূমি নিয়ে তারা যে স্বপ্ন দেখে, তা সবাই জানে।’

ন্যাটো সদস্য পোল্যান্ড ইউক্রেনে রুশ হামলার বিরুদ্ধে খুবই সোচ্চার। তবে তারা ইউক্রেনে বা বেলারুশে ভূখণ্ডগত উচ্চাভিলাষ পোষণ করে না বলে জানিয়েছে।

অবশ্য, বেলারুশ সীমান্তে প্রতিরক্ষা জোরদার করেছে পোল্যান্ড। এখানে আগে ওয়াগনার বাহিনী মোতায়েন ছিল। গত মাসে ব্যর্থ বিদ্রোহের পর তারা সরে গেছে।

সূত্র : আল জাজিরা

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বেলারুশে হামলা চালাবে পোল্যান্ড! পুতিনের হুঁশিয়ারি

আপডেট সময় : ১০:৪৮:৫২ অপরাহ্ন, শনিবার, ২২ জুলাই ২০২৩