ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়াতে বাংলাদেশ ও কসোভোর মধ্যে এফটিএ নিয়ে আলোচনা দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আগামীকাল : দলের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা নিম্নচাপের প্রভাবে উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কা, ৪ বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত তানজিদ-মোমিনুলের সেঞ্চুরির জুটিতে লিডের দ্বারপ্রান্তে বাংলাদেশ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘লালা’র আশঙ্কায় যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে জরুরি অবস্থা ঘোষণা ‘এক সংস্কৃতির’ আহ্বান প্রত্যাখ্যান অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর তীব্র গরমে দুর্বিষহ দিন কাটছে পাকিস্তানের খেজুর শ্রমিকদের বাঁ-হাতি বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটের রেকর্ড স্টার্কের এশিয়ান গেমস ক্রিকেটে পদক লড়াইয়ে মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান কোকোর নামে বগুড়ায় জাতীয় প্যারা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর

ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩, অবস্থা আশঙ্কাজনক

  • আপডেট সময় : ১১:৩৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩
  • / 136
বিডিসংবাদ-এর সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিডিসংবাদ অনলাইন ডেস্কঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাসায় রান্না করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে তিনজন দগ্ধ হয়েছেন।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মোহাম্মদ আলম (৩৫), মো: রমজান আলী (২২) ও মো: সিফাত (১২)। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা সুমন বলেন, আমরা সবাই একটি কোম্পানিতে চাকরি করি। রাতে নিজেরা রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে তিনজন দগ্ধ হন। সবার বাড়ি কুমিল্লায়। নারায়ণগঞ্জের ফতুল্লায় তারা চাকরি করতেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. মো: তরিকুল ইসলাম বলেন, ফতুল্লা এলাকা থেকে তিনজন দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছে। এদের মধ্যে আলমের ৭২ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া রমজানের ৫৮ শতাংশ এবং সিফাতের ২৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালে তাদের চিকিৎসা দেয়া হচ্ছে।

বিডিসংবাদ/এএইচএস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফতুল্লায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩, অবস্থা আশঙ্কাজনক

আপডেট সময় : ১১:৩৮:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুলাই ২০২৩